Browsing category

China

চীনের সব খবর পাবেন এই ক্যাটাগরিতে। চীনের সরকারি গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের যাবতীয় সব খবর নিয়মিত আপডেট হচ্ছে মাটিনিউজ-এর এই ক্যাটাগরিতে। চীনের খবর, চীন বিষয়ক খবর এবং চীনের সর্বশেষ প্রযুক্তির খবর পেতে চোখ রাখুন matinews.com এ। চীনের নতুন পণ্য, নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, চীনের নতুন ইলেকট্রিক কার, এসব যাবতীয় খবর পাবেন এখানে।

চীন খবর (China News): মাটিনিউজ-এর এই ক্যাটেগরিতে পাবেন চীনের যাবতীয় আপডেট খবর। চায়না মিডিয়া গ্রুপের সকল খবর ছাড়াও চীনের নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, ইলেকট্রিক কার (EV) এবং চীনের নতুন সব পণ্যের নিয়মিত তথ্য পেতে চোখ রাখুন matinews.com এ।

Explore comprehensive coverage of China news, official reports from China Media Group, and the latest updates on Chinese technology, gadgets, and electric vehicles (EVs). Visit Matinews for real-time news, innovations, and developments from China.
#chinanews #china #chinatravel

সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা চীনের ন্য জা-২

মঙ্গলবার ডিজনির সিনেমা ‘ইনসাইড আউট ২’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের তালিকায় শীর্ষে উঠে এসেছে চীনের ন্য জা-২।অনেক দর্শক উচ্চ-প্রযুক্তির আইম্যাক্স থিয়েটারে সিনেমাটি দ্বিতীয়বার দেখার জন্য ভিড় করছেন। চীনা নববর্ষে মুক্তি পাওয়ার পর থেকেই চলচ্চিত্রটি একের পর এক বক্সঅফিস রেকর্ড ভেঙে চলেছে।তুমুল জনপ্রিয়তার কারণে আইম্যাক্স থিয়েটারগুলোয় ন্য জা-২ এর টিকিট যেন সোনার হরিণ […]

প্রথম এশিয়ান চলচ্চিত্র হিসেবে বিশ্ব বক্স অফিসের শীর্ষ ৩৫-এ চীনের ‘ন্য জা ২’

প্রথম এশিয়ান চলচ্চিত্র হিসেবে বিশ্ব বক্স অফিস তালিকার শীর্ষ ৩৫-এ উঠেছে চীনের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘ন্য জা-২’। একটি অনলাইন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, চলচ্চিত্রটি ইতোমধ্যেই চীনের বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে এবং বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নিয়েছে। চীনের টিকিটিং প্ল্যাটফর্ম বিকনের তথ্যানুসারে, ‘ন্য জা ২’ ২০১৯ সালের হিট সিনেমা ‘ন্য জা’র সিক্যুয়াল। এতে দেখা যায় এক […]

স্মার্ট টার্মিনালে আধুনিক প্রযুক্তি, আরও দ্রুত হবে থিয়ানচিন বন্দরের কাজ

আন্তর্জাতিক বাণিজ্যে চীনের সবচেয়ে বড় বন্দরগুলোর একটি থিয়েনচিন বন্দর। সম্প্রতি, থিয়ানচিন বন্দর থেকে মধ্যপ্রাচ্যে একটি নতুন সমুদ্রপথের সূচনা হয়েছে। পথটি চীনের তৈরি পণ্যবাহী জাহাজগুলোকে সরাসরি পারস্য উপসাগরে পৌঁছাতে সাহায্য করবে, যা বাণিজ্যকে আরও গতিশীল করবে।চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় এ বন্দরের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, এই বন্দরটি বিশ্বজুড়ে ১৮০টিরও বেশি দেশ এবং অঞ্চলের […]

হিউম্যানয়েড রোবট ইকোলজি কনফারেন্স হবে শাংহাইতে

২৫ থেকে ২৬ এপ্রিল চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হবে চায়না হিউম্যানয়েড রোবট ইকোলজি কনফারেন্স। রোবটিক্সের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সম্মেলন। সম্মেলনে একটি প্রধান ফোরামসহ মোট ১০টি ফোরাম থাকবে, যেখানে মানবসদৃশ রোবট ও এ সংক্রান্ত পণ্য উন্নয়ন, বাজার সম্প্রসারণ, বিনিয়োগ ও অর্থায়ন কৌশল, শিল্প-শিক্ষা-গবেষণা সহযোগিতা, ব্যাটারি প্রযুক্তি এবং বিভিন্ন প্রয়োগ ক্ষেত্র নিয়ে আলোচনা হবে।সূত্র: সিএমজি

পুরনো গাড়ির বাজার বেড়েছে চীনে

চীনে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার ২০২৪ সালে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে। শনিবার চায়না অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে জানানো হয়েছে, গতবছর মোট ১ কোটি ৯৬ লাখ ১০ হাজার ইউনিট পুরনো গাড়ি কেনাবেচা হয়েছে, যা ২০২৩ সালের চেয়ে ৬.৫২ শতাংশ বেশি।ওই বছর পুরনো গাড়ি লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১.২৯ ট্রিলিয়ন ইউয়ান। বিশেষ করে, ডিসেম্বরে বাজার শক্তিশালী […]

চীনে ইকো-ট্যুরিজমে গতি সঞ্চার করছে পাখি পর্যবেক্ষণ

চীনে পাখি পর্যবেক্ষণের (বার্ডওয়াচিং) জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দেশটির ইকো-ট্যুরিজম শিল্পের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রকৃতিপ্রেমীদের এই চর্চা। তারা বিরল ও পরিযায়ী পাখি দেখার জন্য চীনের বিভিন্ন মনোরম স্থানে ভিড় জমাচ্ছেন।চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসি প্রদেশের শাংরাও শহরের ইউকান কাউন্টিতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসছেন ২৩০টি বিরল প্রজাতির পাখি দেখতে। এর মধ্যে রয়েছে সাদা সারস, নানা জাতের […]

মানবপাচার ও অনলাইন প্রতারণা দমনে চীন-থাইল্যান্ডের যৌথ প্রতিশ্রুতি

মানবপাচার, অনলাইন প্রতারণা, মাদক ও অর্থপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে চীন ও থাইল্যান্ড। শনিবার দুই দেশের যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অনলাইন প্রতারণার ঘটনা ব্যাপক হারে বেড়েছে। এসব প্রতারণা চক্র উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে গোপন ক্যাম্পে নিয়ে যায়, যেখানে অপরাধী গোষ্ঠীগুলো তাদের […]

চীনে ৯ম এশিয়ান শীতকালীন গেমস উদ্বোধন করলেন প্রেসিডেন্ট সি চিনপিং

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের হারবিন শহরে ৯ম এশিয়ান শীতকালীন গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং। শুক্রবার সন্ধ্যায় হারবিন ইন্টারন্যাশনাল কনফারেন্স, এক্সিবিশন অ্যান্ড স্পোর্টস সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বোলকিয়াহ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা, দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার […]

চীনের বার্ষিক সেবা বাণিজ্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে

চীনের বার্ষিক সেবা বাণিজ্য ২০২৪ সালে প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, যা এ খাতে সুবিশাল প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যে জানা গেল এ খবর।মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৪ সালে চীনের সেবা খাতে আমদানি-রপ্তানির মোট মূল্য ৭.৫ ট্রিলিয়ন ইউয়ান ছুঁয়েছে, যা আগের বছরের চেয়ে ১৪.৪ শতাংশ বেশি।মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সেবা রপ্তানি ১৮.২ শতাংশ […]

মহাকাশের ‘পাখির ডাক’ রেকর্ড করলেন চীনা বিজ্ঞানীরা

মহাকাশেও শোনা যায় সুর-সংগীত। তবে সেটা শুনতে বিশেষ কিছু ফ্রিকোয়েন্সির পুনরাবৃত্তিকে নিয়ে আসতে হয় আমাদের শ্রবণসীমার ভেতর। বেইহাং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন চীনা বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক গবেষক দল পৃথিবী থেকে এক লাখ ৬০ হাজার কিলোমিটার দূরে এমনই এক মহাজাগতিক সুরলহরীর সন্ধান পেয়েছেন। সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই মহাকাশীয় ঘটনা আগে শুধু পৃথিবীর ডাইপোল […]

চীনের শানসি প্রদেশে কয়লা-বেড মিথেন উৎপাদনে রেকর্ড

চীনের উত্তরাঞ্চলের কয়লা সমৃদ্ধ শানসি প্রদেশ ২০২৪ সালে ১৩.৪ বিলিয়ন ঘনমিটার কয়লা-বেড মিথেন উৎপাদন করে রেকর্ড স্থাপন করেছে, যা আগের বছরের তুলনায় ১৮.৯ শতাংশ বেশি। সম্প্রতি এই তথ্য জানিয়েছে প্রাদেশিক পরিসংখ্যান ব্যুরো।কয়লা-বেড মিথেন হলো কয়লা উৎপাদনের একটি উপজাত। এই অপ্রচলিত প্রাকৃতিক গ্যাস মূলত মিথেন দিয়ে তৈরি এবং কয়লার স্তর থেকে উৎপাদিত হয়।আধুনিক প্রযুক্তির মাধ্যমে এটাকে […]

চীনা রান্নার ঐতিহ্য তুলে ধরছে পুয়ুয়ানের নৌকাভোজ

চীনের পূর্বাঞ্চলের চ্যচিয়াং প্রদেশের ঐতিহাসিক জলনগর চিয়াংনান দিচ্ছে এক অনন্য ভোজের অভিজ্ঞতা। বসন্ত উৎসবের ছুটিতে দেশি-বিদেশি দর্শনার্থীরা এখানে এসে অংশ নিচ্ছেন নৌকা ভোজে। চীনের ঐতিহ্যবাহী রান্নার সমৃদ্ধ ইতিহাস অন্বেষণেও ছুটে আসছেন তারা।নদী, কাঠের বাহারি নৌকা ও প্রাচীন পাথরের সেতু নিয়ে চিয়াংশিং শহরের পুয়ুয়ান টাউনশিপ চীনের চিয়াংনান অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন স্থান। ইয়াংজি নদীর দক্ষিণের উপকূলীয় […]

চীন জুড়ে আজ বসন্ত উৎসব ও নববর্ষ বরণ চলছে

নানা আনুষ্ঠানিকতা ও উৎসব মুখোর পরিবেশে চীন জুড়ে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ। ঐতিহ্যবাহী লোকপ্রথা, বাহারি খাবার, সাজসজ্জা, পারফর্মিং আর্ট ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব। বুধবার ২৯ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।রাজধানী বেইজিং, শাংহাই, দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং, পূর্ব চীনের ফুচিয়ান, চ্যচিয়াং, উত্তরের […]

চীনে যাওয়ার আগে জেনে নিন কিছু অতি জরুরি তথ্য

চীন ভ্রমণের স্বপ্ন বাস্তবায়ন করতে প্রস্তুত? এশিয়ার এই সমৃদ্ধশালী দেশটি তার অসাধারণ সংস্কৃতি, চমকপ্রদ প্রাকৃতিক সৌন্দর্য, এবং আধুনিক প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু চীনে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে আপনার যাত্রা হবে সহজ, নিরাপদ এবং স্মরণীয়। ভিসা পদ্ধতি, ভাষাগত প্রস্তুতি, ভ্রমণ নির্দেশিকা, এবং খাবারের অভ্যাস থেকে শুরু করে জরুরি বিষয়গুলো আগে থেকেই জানা […]

নতুন বছরে বিদ্যুৎ গ্রিড প্রকল্পের গতি বাড়িয়েছে চীন

নতুন বছরের শুরু থেকেই দেশের বিদ্যুৎ গ্রিড প্রকল্পগুলোর গতি বাড়িয়েছে চীন, যা দেশের অবকাঠামো উন্নয়ন ও মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে।বেইজিংয়ের তোংছেং জেলায় শীতল আবহাওয়া সত্ত্বেও শ্রমিকরা এখন গভীর রাতে ওভারহেড বিদ্যুৎ লাইনগুলোকে মাটির নিচে স্থানান্তরের কাজে ব্যস্ত। ছয় টন ওজনের ট্রান্সফর্মার তোলার জন্য ক্রেন ব্যবহার করছেন তারা।উত্তর-পূর্ব চীনের বৃহত্তম প্রকল্প লিয়াওনিং প্রদেশের ছিংইউয়ান […]