Browsing category

China

চীনে ফোসুন ছানইয়ি আন্তর্জাতিক মেডিক্যাল সেন্টারের উদ্বোধন

ফোসুন ছানইয়ি আন্তর্জাতিক মেডিক্যাল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত ২৮ মার্চ ফোশান শহরে অবস্থিত ফোসুন ছানছেং হাসপাতালে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। ফোসুন হেলথের উদ্যোগেএই মেডিকেল সেন্টারটি চীনের কুয়াংতং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া এবং বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় “দ্বিমুখী সংযোগ” কৌশলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত […]

উড়বে চীনের বিশাল পণ্যবাহী ড্রোন ‘ছাংইং -৮’

পণ্য পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম সাত টন ওজনের বিশালকার মানববিহীন বিমান ‘ছাংইং-৮’। ড্রোনটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন বা ‘মেইডেন ফ্লাইট’-এর জন্যও প্রস্তুত।চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শাংচিয়ে বিমানবন্দরে ঐতিহাসিক উড্ডয়নটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে।এই যাত্রার মাধ্যমে এর ইন্টেলিজেন্ট ফ্লাইট কন্ট্রোল, জ্বালানি ব্যবস্থা এবং […]

ওয়াং ই’র আমন্ত্রণে চীনে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

চীন সরকারের আমন্ত্রণে মঙ্গলবার দেশটিতে সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এই কূটনীতিককে আমন্ত্রণ জানিয়েছেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বিষয়টি নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে নানা ইস্যুতে আলোচনার করবেন। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক সংঘাত এবং […]

কাগজের বোর্ডিং পাস বাতিল, ডিজিটাল সেবায় যাচ্ছে বেইজিং তাসিং বিমানবন্দর

আফরিন মিমচীনের বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে কাগজের বোর্ডিং পাস বাতিলের উদ্যোগ নিয়েছে। রোববার থেকে চায়না ইউনাইটেড এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।এই পাইলট প্রকল্পের আওতায় তাসিং বিমানবন্দর থেকে পরিচালিত চায়না ইউনাইটেড এয়ারলাইন্সের সব অভ্যন্তরীণ ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে। চেক-ইন কাউন্টার ও সেলফ-সার্ভিস মেশিন উভয় মাধ্যমেই এই সেবা চালু করা হয়েছে।নতুন ব্যবস্থায়, যাত্রীরা […]

শেনচেন বিমানবন্দরে মধ্য এশিয়ার সঙ্গে প্রথম সরাসরি যাত্রী ফ্লাইট চালু

চীনের শেনচেন বাও’আন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হয়েছে। সোমবার চালু হওয়া এই রুটটি শেনচেন শহর থেকে মধ্য এশিয়ার উদ্দেশ্যে প্রথম বিরতীহীন যাত্রীসেবা।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উজবেকিস্তান এয়ারওয়েজ পরিচালিত এই রুটটি চলতি বছরে তাদের প্রথম নতুন আন্তর্জাতিক ফ্লাইট সংযোজন। ফ্লাইটটি সপ্তাহে একদিন, প্রতি সোমবার পরিচালিত হবে।নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তাশখন্দ থেকে ফ্লাইট […]

চীনা গবেষণাগারে জ্বলজ্বলে গাছ

কল্পনার জগৎ যেন বাস্তবে নেমে এসেছে। জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে চীনের এক বায়োটেকনোলজি কোম্পানি ম্যাজিকপেন তৈরি করেছে অন্ধকারে জ্বলজ্বলে এক উদ্ভিদ। রাতে এই ফুল আর পাতার আলো যেন মনে করিয়ে দেয় অ্যাভাটার সিনেমার রহস্যময় গ্রহ—প্যান্ডোরার জাদুকরী দৃশ্য।২০২৬ সালের চোংকুয়ানছুন ফোরামে প্রদর্শিত উদ্ভিদগুলো ইতোমধ্যেই সবার দৃষ্টি কাড়ছে। ফায়ারফ্লাই আর জ্বলজ্বলে ছত্রাকের বায়োলুমিনেসেন্ট জিন উদ্ভিদের কোষে […]

বছরে ১০ হাজার মানবাকৃতি রোবট তৈরি করবে চীন

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রথমবারের মতো চালু হয়েছে স্বয়ংক্রিয় মানবাকৃতির রোবট তৈরির একটি অত্যাধুনিক কারখানা। এটি অবস্থিত দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের ফোশান শহরে। এই কারখানায় বছরে প্রায় ১০ হাজার রোবট তৈরি করা সম্ভব হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০)-এর অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে।এই কারখানায় ২৪টি নিখুঁত ডিজিটাল ধাপ অনুসরণ […]

সমুদ্রে ১০ হাজার মিটার গভীরে অনুসন্ধান চালাবে চীন

সিএমজি বাংলাচীনের অন্যতম বৃহৎ বৈজ্ঞানিক অবকাঠামো হিসেবে পূর্ব চীনের শাংহাইতে সম্প্রতি ভাসমান একটি গভীর সমুদ্র গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। শাংহাই চিয়াও থোং ইউনিভার্সিটির তত্ত্বাবধানে নির্মিত এই বিশাল প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এই গবেষণা কেন্দ্রটি মূলত তিনটি প্রধান সিস্টেমের সমন্বয়ে গঠিত: মূল প্ল্যাটফর্ম, গবেষণাগার এবং উপকূলীয় সহায়তা কেন্দ্র। প্ল্যাটফর্মটির […]

বেইজিংয়ে প্রয়োগ করা হলো বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’

ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় বিশ্বজুড়ে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। বেইজিংয়ের একটি হাসপাতালে সম্প্রতি হেপাটাইটিস ডি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’ ওষুধ প্রয়োগ করা হয়েছে।সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেইজিংভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ‘হুয়াহুই হেলথ’-এর যৌথ গবেষণায় আবিষ্কার হয়েছে এই বিশেষ ওষুধ, যার নাম ‘লিবেভিটুগ’। এটিই বিশ্বের প্রথম মনোক্লোনাল অ্যান্টিবডি যা ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় অনুমোদন পেয়েছে। […]

দীর্ঘ বিরতির পর বেইজিং-পিয়ংইয়ং সরাসরি ফ্লাইট শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর চীনের রাজধানী বেইজিং এবং উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইট বেইজিং থেকে ছেড়ে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে পৌঁছায়।ফ্লাইটটি পিয়ংইয়ংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইয়াচুন এবং অন্যান্য উচ্চপদস্থ কূটনীতিকরা বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের স্বাগত জানান।এই […]

চীনে বাড়ছে মরণোত্তর অঙ্গদান হার: উপকৃত ৩ লক্ষাধিক মানুষ

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে মরণোত্তর অঙ্গদান হার এবং জনসচেতনতা উল্লেখযোগ্য বেড়েছে। ‘চীন অঙ্গদান প্রশাসনিক কেন্দ্র’-এর সাম্প্রতিক তথ্য বলছে, দেশে স্বেচ্ছায় অঙ্গদাতা হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন ৭৩ লাখ ৩০ হজারেরও বেশি মানুষ ।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনে এ পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী নাগরিকদের কাছ থেকে সংগৃহীত অঙ্গে ৬৫ হাজারের বেশি সফল প্রতিস্থাপন […]

বেইজিংয়ে ‘রোবট স্কুল’: মানবসদৃশ রোবট তৈরিতে নতুন দিগন্ত

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: প্রতিদিনই কোন না কোন রোবট আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন। কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর, কখনো ভিন্ন ধরনের রোবটের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো। তেমনিই রোবট প্রযুক্তিতে নতুন নজির স্থাপন করছে ‘রোবট স্কুল’। চীনের রাজধানী বেইজিংয়ে হয়ে যাওয়া এবারের ‘২০২৬ চুংকুয়ানছুন সম্মেলনে উন্নতমানের মেধাবী রোবট নজর কেড়েছে […]

২০২৫ সালে চীনের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি ঘোষিত

চীনের জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান ফাউন্ডেশন আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ‘২০২৫ সালের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি’র তালিকা প্রকাশ করেছে। ৬০০টিরও বেশি মৌলিক গবেষণা থেকে দুই দফা কঠোর ভোটগ্রহণ ও বিশেষজ্ঞ পর্যালোচনার পর এই ১০টি মাইলফলক অর্জনকে নির্বাচিত করা হয়েছে।নির্বাচিত শীর্ষ ১০টি বৈজ্ঞানিক অগ্রগতি হলো:১. ছাংএ্য-৬ এর সাফল্য: প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী অংশের নমুনা সংগ্রহ করে এর বিবর্তনমূলক […]

বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নে ৬০ দেশের পক্ষে চীনের আহ্বান

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬১তম অধিবেশনে ৬০টি দেশের পক্ষে একটি যৌথ বিবৃতি প্রদান করে বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানিয়েছে চীন।সুইজারল্যান্ডে অবস্থিত জাতিসংঘ দপ্তরে চীনের স্থায়ী প্রতিনিধি চিয়া কুইত্য বলেন, বর্তমান বিশ্ব অস্থিরতা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘ এবং বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা বৈশ্বিক শাসন ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরছে।এ […]

বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৃহস্পতিবার চীনা দূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়।এ ছাড়া একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি চিন […]