China Archives - Page 3 of 146 - Mati News
Thursday, October 29

China

উত্তর কোরিয়ায় চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

উত্তর কোরিয়ায় চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

China
  উত্তর কোরিয়ায় চীনা দূতাবাসের কর্মকর্তা এবং দেশটির বিভিন্ন খাতের ৮০ জনের বেশি প্রতিনিধি চীনের গণ-স্বেচ্ছাসেবক (সিপিভি) বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ পিয়ংআন প্রদেশের একটি শহীদ সমাধিস্থলে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন। যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিরোধ এবং কোরিয়াকে সহায়তা করার যুদ্ধে অংশ নিতে চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর উত্তর কোরিয়ায় প্রবেশের ৭৬তম বার্ষিকী সামনে রেখে এ আয়োজন করা হয়। সমাধিস্থলটি দক্ষিণ পিয়ংআন প্রদেশের সিনিয়াং কাউন্টির সিনিয়াং শহরের কাছের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। পাহাড়ি পথ পেরিয়ে সমাধিস্থলে পৌঁছে অংশগ্রহণকারীরা ‘চীনের গণ-স্বেচ্ছাসেবক (সিপিভি) বাহিনীর শহীদদের সমাধি’ লেখা স্মৃতিফলকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ান। এরপর স্মৃতিসৌধে ফুলের ঝুড়ি অর্পণ করেন, মাথা নত করে শ্রদ্ধা জানান। কোরীয় যুদ্ধে উত্তর কোরিয়াকে সহায়তা করতে চীন প্রায় ২৯ লাখ সেনাসদস্যকে চীনের ...
জাপান ‘নিরাপত্তা তিন নথি’ সংশোধনে ভিন্নমুখী প্রচার পরিকল্পনা নিয়ে উদ্বেগ

জাপান ‘নিরাপত্তা তিন নথি’ সংশোধনে ভিন্নমুখী প্রচার পরিকল্পনা নিয়ে উদ্বেগ

China
জাপানের কিয়োদো নিউজ গতকাল (শনিবার) জানিয়েছে যে, জাপান সরকার চলতি বছরের মধ্যে ‘নিরাপত্তা তিন নথি’ সংশোধনের জন্য অক্টোবরের শেষ থেকে নিরাপত্তা নীতি সম্পর্কিত প্রচার জোরদার করার পরিকল্পনা করছে এবং বিভিন্ন বয়সের জনগোষ্ঠীর জন্য ভিন্নমুখী প্রচার গ্রহণ করবে। এই পদক্ষেপ জাপানে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের লক্ষ্য করে জাপান সরকার ইন্টারনেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সহযোগিতার ভিডিও প্রকাশ করার, টোকিও মেট্রো এবং টোকিওর শিবুয়া ক্রসিংয়ে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করছে, যাতে নিরাপত্তা ও দৈনন্দিন জীবনের ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দেওয়া যায়; মধ্যবয়সী ও প্রবীণদের লক্ষ্য করে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন ছাড়াও শপিং মলে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করছে, যাতে নিরাপত্তা ও পরিবার এবং জীবনের নিরাপত্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা সম্ভব হয়। জাপান সরকার চলতি বছরের মধ্যে ‘নিরাপত্ত...
জাতিসংঘে চীনের আসন পুনর্বহালের ৫৫ বছর: ২৭৫৮ নম্বর প্রস্তাবে অটল থাকার প্রতিশ্রুতি

জাতিসংঘে চীনের আসন পুনর্বহালের ৫৫ বছর: ২৭৫৮ নম্বর প্রস্তাবে অটল থাকার প্রতিশ্রুতি

China
জাতিসংঘের সাধারণ পরিষদের ঐতিহাসিক ২৭৫৮ নম্বর প্রস্তাবের প্রতি অবিচল সমর্থন ও আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা। রোববার জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনর্বহালের ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অবস্থান তুলে ধরেন। ‘২০২৬ বৈশ্বিক শাসন ফোরাম’-এর ফাঁকে সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের পলিসি বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল গাই রাইডার বলেন, জাতিসংঘ এই প্রস্তাবের নীতি মেনেই কাজ চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও সামঞ্জস্যপূর্ণভাবে তা বজায় রাখবে। চীনে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী স্টিফেন জ্যাকসন চীন-জাতিসংঘ সম্পর্কের ৫৫তম বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাধারণ পরিষদের সিদ্ধান্তের প্রতি জাতিসংঘ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনাটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে স্টিফেন জ্যাকসন বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ তখনকার...
পর্দা নামল এশিয়ান প্যারা গেমসের, ২০৭ স্বর্ণ জয়ে টানা পঞ্চমবার শীর্ষে চীন

পর্দা নামল এশিয়ান প্যারা গেমসের, ২০৭ স্বর্ণ জয়ে টানা পঞ্চমবার শীর্ষে চীন

China
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসের পর্দা নেমেছে শনিবার। এবারের আসরে ২০৭টি স্বর্ণসহ মোট ৪৩৫টি পদক জিতে টানা পঞ্চমবারের মতো পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চীন। এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১৮টি খেলায় প্রায় ৫০০টি ইভেন্টে অংশ নেন। চীনের ৩১২ সদস্যের দল ২০৭টি স্বর্ণ, ১১৭টি রৌপ্য ও ১১১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। চীনের বাইরে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে এটিই দেশটির সর্বোচ্চ পদকসংখ্যা। প্রতিযোগিতায় চীনা ক্রীড়াবিদরা ১১টি বিশ্ব রেকর্ড ও ১৮টি এশীয় রেকর্ড গড়েছেন। পদক তালিকায় স্বাগতিক জাপান দ্বিতীয় এবং উজবেকিস্তান তৃতীয় স্থান অর্জন করেছে। শনিবার নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের পতাকাবাহকেরা মাঠে প্রবেশ করেন। ছয়টি স্বর্ণপদকজয়ী চীনা প্যারা ফেন্সার চং সাইছুন দেশটির জাতীয় পতাকা বহন করেন। আয়োজক কমিটির ...
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

China
নতুন করে একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে ‘লং মার্চ-৮এ’ রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। চীনের স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে হাইনান বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এটি চীনের নিম্নকক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের ২৮তম বহর। সূত্র: সিএমজি...
সিচাংয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ে পৌঁছাল ৫০০ বিশেষ ঘর

সিচাংয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ে পৌঁছাল ৫০০ বিশেষ ঘর

China
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনে ৫০০টি অস্থায়ী প্রিফ্যাব্রিকেটেড ঘর পৌঁছেছে। শনিবার ভোরে মারু শহরে এসব ঘর পৌঁছানোর পরপরই সেগুলো স্থাপনের কাজ শুরু করেন নির্মাণকর্মীরা। বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে সিচাংয়ের নাগছু শহরের বাছেন কাউন্টিতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি মারু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেন ও নির্মাণকর্মীদের সমন্বয়ে প্রতিটি অস্থায়ী ঘর মাত্র তিন থেকে পাঁচ মিনিটে স্থাপন করা সম্ভব হচ্ছে। ঘরগুলো অগ্নিরোধী ও পানিরোধী উপকরণে তৈরি। দেয়ালের ভেতরে বিশেষ স্পঞ্জের স্তর থাকায় তাপ নিরোধক সুবিধার পাশাপাশি আগুনের ঝুঁকি কমাতেও সহায়তা করবে। প্রতিটি ঘরে বৈদ্যুতিক আলো ও আগাম সংযুক্ত তারের ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেই আলো জ্বালানো যাবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দ্...
যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ নিষেধাজ্ঞার সমালোচনা চীনের

যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ নিষেধাজ্ঞার সমালোচনা চীনের

China
চীনে মার্কিন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, ওয়াশিংটনের এ উদ্যোগ বৈষম্যমূলক এবং জাতীয় নিরাপত্তার ধারণার অতিরিক্ত প্রয়োগের একটি উদাহরণ। মার্কিন ট্রেজারি বিভাগের বিদেশে বিনিয়োগসংক্রান্ত নিরাপত্তা কর্মসূচির প্রস্তাবিত সংশোধনী নিয়ে গণমতামত আহ্বানের প্রেক্ষাপটে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান। মুখপাত্র বলেন, প্রস্তাবিত বিধিনিষেধ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যের পরিপন্থী। এটি চীন ও মার্কিন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ব্যাহত করবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরও বলেন, চীনে বিনিয়োগের ওপর মার্কিন বিধিনিষেধ শুধু দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষতি করবে না, বরং মার্কিন কোম্পা...
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’

China
চোখের চিকিৎসায় চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে। এর আওতায় চীনে যাওয়ার আগেই চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় নথি পর্যালোচনা, হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে ফলোআপের সুযোগ পাবেন রোগীরা। শনিবার চীনের খুনমিংয়ে খুনমিং হুয়াসিয়া আই হাসপাতালে এ সেবার উদ্বোধন করা হয়। খুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শাহনাজ রানু ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন। একই দিন তিনি ‘হুয়াসিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট চাং চিইয়ং উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল শাহনাজ রানু বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং চক্ষু চিকিৎসায় দেশ...
চীনের গাড়ি কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

চীনের গাড়ি কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

China
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শনিবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোংয়ে একটি গাড়ি কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। সফরকালে কিম জং উন ও ওয়াং হুনিং কারখানার উৎপাদনকেন্দ্র ঘুরে দেখেন। তারা উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। দিনের কর্মসূচি শেষে তানতোং ত্যাগ করেন কিম জং উন। এ সময় নতুন চীন-উত্তর কোরিয়া ইয়েলো নদীর সেতুতে তাকে বিদায় জানান ওয়াং হুনিং। কিমের এই সফরে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, রাজনৈতিক আস্থা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়েছে। সূত্র: সিএম...
চীনের সীমান্ত শহর তানতোং সফরে কিম জং উন, সঙ্গে ওয়াং হুনিং

চীনের সীমান্ত শহর তানতোং সফরে কিম জং উন, সঙ্গে ওয়াং হুনিং

China
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোং সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার সফরকালে তার সঙ্গে ছিলেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের পক্ষ থেকে কিম জং উনকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। শনিবার সকালে তানতোংয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিরোধ ও কোরিয়াকে সহায়তা যুদ্ধের স্মৃতিসৌধে কিম জং উনকে স্বাগত জানান ওয়াং হুনিং। পরে তারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চীন ও উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয় এবং সামরিক সম্মান প্রদর্শন করা হয়। পুষ্পস্তবকে লেখা ছিল, ‘চীনের গণ স্বেচ্ছাসেবক বাহিনীর (সিপিভি) শহীদদের চিরকাল স্মরণ...
রক্তের বন্ধনে গড়া চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্ব জোরদারে কিমের তানতোং সফর

রক্তের বন্ধনে গড়া চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্ব জোরদারে কিমের তানতোং সফর

China
চীন ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব আরও সুদৃঢ় করা, রাজনৈতিক আস্থা বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের নেতারা। শনিবার চীনের সীমান্তবর্তী শহর তানতোং সফরকালে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বলেন, কোরীয় যুদ্ধে চীনা গণ-স্বেচ্ছাসেবক বাহিনীর অংশগ্রহণের ৭৬তম বার্ষিকী উপলক্ষে কিমের তানতোং সফর চীন-উত্তর কোরিয়ার রক্তের বন্ধনে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রতি পিয়ংইয়ংয়ের গুরুত্বের প্রতিফলন। এ সফর দুই দেশের জনগণের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি এবং সহযোগিতা সম্প্...
চিকিৎসাসেবা দিতে ঘানায় চীনের হাসপাতাল জাহাজ

চিকিৎসাসেবা দিতে ঘানায় চীনের হাসপাতাল জাহাজ

China
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার টেমা বন্দরে পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘অসপিশিয়াস আর্ক’ । শুক্রবার ‘মিশন হারমনি-২০২৬’-এর আওতায় সাত দিনের শুভেচ্ছা সফরে জাহাজটি সেখানে নোঙর করে। জাহাজটিকে স্বাগত জানাতে ঘানার সরকারি ও সামরিক কর্মকর্তা, ঘানায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা এবং দেশটিতে বসবাসরত চীনা নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় চীন ও ঘানার জাতীয় পতাকা নেড়ে জাহাজটিকে স্বাগত জানানো হয়। পরে অতিথিরা জাহাজটি ঘুরে দেখেন এবং মিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। সফরকালে জাহাজে স্থানীয় রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে সেবা, স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও চিকিৎসা খাতে অভিজ্ঞতা বিনিময় করা হবে। ঘানায় চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজের এটিই প্রথম সফর। সূত্র: সিএমজি...
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু করল চীন

সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু করল চীন

China
সমুদ্রে বায়ুশক্তি ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদনে বিশ্বে প্রথম অর্ধনিমজ্জিত প্ল্যাটফর্ম পানিতে ভাসালো চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইন্টারন্যাশনাল মেরিন কনটেইনার্স (সিআইএমসি) শুক্রবার এ তথ্য জানিয়েছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চিয়াংমেনে ‘শেনহাই হাইড্রোজেন এনার্জি নং-১’ নামের প্ল্যাটফর্মটি পানিতে নামানো হয়। সাধারণত সমুদ্রে বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ তারের মাধ্যমে উপকূলে পাঠানো হয়। কিন্তু, এই প্ল্যাটফর্মে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি হাইড্রোজেনে রূপান্তর করা হবে। এতে দূরবর্তীস্থানে বিদ্যুৎ পাঠানোর সময় জ্বালানির অপচয় কমানোর সুযোগ তৈরি হবে। প্ল্যাটফর্মটিতে পানি থেকে হাইড্রোজেন উৎপাদন, মিথানল তৈরি এবং হাইড্রোজেন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এ প্ল্যাটফর্মটির উৎপাদনব্যবস্থার স্থলভিত্তিক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই এটিকে দক্ষিণ চীনের হাইনান প্রদেশ...
৪০ দিনের বেশি গভীর সমুদ্র অভিযান, নতুন রেকর্ড চীনের লিয়াওনিংয়ের

৪০ দিনের বেশি গভীর সমুদ্র অভিযান, নতুন রেকর্ড চীনের লিয়াওনিংয়ের

China
গভীর সমুদ্রে নিজেদের ইতিহাসে দীর্ঘতম ও সবচেয়ে নিবিড় সামরিক মহড়ার বিস্তারিত তথ্য শনিবার প্রকাশ করেছে চীন। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটির প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে ৪০ দিনব্যাপী বিভিন্ন যুদ্ধপ্রস্তুতিমূলক মহড়া চালায়। ২০১২ সালের সেপ্টেম্বরে কমিশন লাভের পর এটি রণতরীটির দীর্ঘতম প্রশিক্ষণ অভিযান। দীর্ঘ এই মহড়া অব্যাহত রাখার নেপথ্যে চাবিকাঠি হিসেবে কাজ করেছে ৫০ হাজার টন ওজনের বিশাল রসদবাহী জাহাজ ‘হুলুনহু’। জাহাজটির বিশাল ধারণক্ষমতা এবং বিপুল রসদ সরবরাহের সামর্থ্যই রণতরী বহরটিকে সমুদ্রে টানা টিকে থাকতে সাহায্য করেছে। এটি একসঙ্গে গোলাবারুদ, জ্বালানি, বিশুদ্ধ পানি ও বিমান জ্বালানিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। পশ্চিম প্রশান্ত মহাসাগরের জলসীমায় লিয়াওনিং বহরটি একটি উ...
স্বার্থ নয়, মধ্যপ্রাচ্যে শান্তির খোঁজে চীন

স্বার্থ নয়, মধ্যপ্রাচ্যে শান্তির খোঁজে চীন

China, Op-ed
লুৎফর কবির মধ্যপ্রাচ্যে যুদ্ধে ঝড়ছে বহু নিরীহ মানুষের জীবন। লাশ আর বারুদের গন্ধে রীতিমতো হাঁপিয়ে উঠেছে অঞ্চলটি। বাস্তবতাটা হলো মধ্যপ্রাচ্যের সংঘাতের মানচিত্রে যুদ্ধের রেখা যতটা দৃশ্যমান, শান্তির পথ ততটাই অনিশ্চিত। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাযেলের হামলা, গাজায় বিপর্যয়, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অমীমাংসিত প্রশ্ন—সব মিলিয়ে অঞ্চলটির স্থিতিশীলতায় নানা সময় পশ্চিমারা এক টেবিলে বসলেও শান্তির মুখ দেখেনি। এ যখন পরিস্থিতি তখন সামরিক শক্তির প্রতিযোগিতার বাইরে রাজনৈতিক সংলাপকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতায় আরও মনোযোগ দিয়েছে চীন। ইসরায়েল, ফিলিস্তিন ও বাহরাইনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ধারাবাহিক বৈঠক সেই প্রচেষ্টারই অংশ। বিশ্লেষকদের দৃষ্টিতে, বেইজিংয়ের এমন তৎপরতার গুরুত্ব কেবল শান্তির আহ্বানেই নয় মধ্যপ্রাচ্যের পরস্পরবিরোধী অবস্থানের...