Browsing category

China

মিল্কিওয়ের প্রান্তে নক্ষত্রের জন্মসূত্র পেলেন চীনা বিজ্ঞানীরা

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির প্রান্তে ঘটে যাওয়া এক মহাজাগতিক সংঘর্ষের ছবি ধারণ করেছেন। নতুন নক্ষত্রের জন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছে এই আবিষ্কার। এ গবেষণার ফলাফল বৃহস্পতিবার ‘নেচার অ্যাস্ট্রোনমি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।চীনের ওয়েস্ট নরমাল ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান স্কুলের গবেষকেরা পৃথিবী থেকে প্রায় ৪৫ হাজার আলোকবর্ষ দূরে মিল্কিওয়ের প্রান্তে সদ্য […]

প্রাণঘাতী হৃদরোগ দ্রুত শনাক্তে চীনা গবেষকদের সাফল্য

চীনের সিনচিয়াং অঞ্চলের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এমন একটি নতুন রক্ত পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা দ্রুত ও নির্ভুলভাবে দুটি মারাত্মক প্রাণঘাতী হৃদরোগ আলাদা করে শনাক্ত করতে পারে।গবেষণাটি উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পিপলস হাসপাতালের অধ্যাপক ইয়াং ইয়িনিংয়ের নেতৃত্বে পরিচালিত হয়। গবেষণার ফল আন্তর্জাতিক সাময়িকী ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এ প্রকাশিত […]

লিউকেমিয়া চিকিৎসায় ‘আণবিক সেতু’ তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা লিউকেমিয়া চিকিৎসার একটি শক্তিশালী পদ্ধতিকে আরও কার্যকর করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। নতুন পদ্ধতিটি ক্যান্সার কোষ লুকিয়ে পড়লেও চিকিৎসা কার্যকর রাখতে পারে।আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সেল-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, চীনের বিজ্ঞানীরা এমন একটি ‘আণবিক সেতু’ তৈরি করেছেন, যা শরীরের রোগপ্রতিরোধী কোষ ও লিউকেমিয়া কোষের মধ্যে সংযোগকে শক্তিশালী করে। এর […]

বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের সফল পরীক্ষা

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে আরও দক্ষ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের পরীক্ষা সম্পন্ন করলো চীন।এই নতুন ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে তাপীয় দক্ষতা ৫০ শতাংশের বেশি অর্জন করা সম্ভব হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘জি১১৫’ ইস্পাতের সফল ব্যবহার। উচ্চ […]

চতুর্দশ সিপিপিসিসি’র চতুর্থ অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে সি চিন পিং

মার্চ ১১: চীনের চতুর্দশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চতুর্থ অধিবেশন, আজ (বুধবার), বেইজিংয়ে শেষ হয়। সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় দেশের প্রেসিডেন্ট সি চিন পিং উপস্থিত ছিলেন।অধিবেশনে ওয়াং হু নিং বলেন, এবারের বার্ষিক সম্মেলনে প্রতিনিধিরা সরকারি কর্ম-প্রতিবেদন, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখা, এবং অন্যান্য প্রতিবেদন গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন। […]

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান চীনের

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংকট নিরসনের ওপর জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ নির্ধারণে উপসাগরীয় দেশগুলোর নিজস্ব ভূমিকাকে চীন সমর্থন করে।মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির -এর সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন ওয়াং ই।আলোচনায় […]

গাজা পরিস্থিতি আন্তর্জাতিক ন্যায়বিচারের ভিত্তিকেই পরীক্ষা করছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিস্তিন প্রশ্নের একমাত্র ন্যায়সঙ্গত ও ব্যাপকভাবে স্বীকৃত সমাধান হলো দুই-রাষ্ট্র সমাধান বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে জাতীয় গণকংগ্রেসের ১৪তম এনপিসির চতুর্থ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত পররাষ্ট্রনীতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, গাজা পরিস্থিতি আন্তর্জাতিক ন্যায়বিচারের ভিত্তিকেই পরীক্ষা করছে। যুদ্ধবিরতির প্রচেষ্টা ইতিবাচক হলেও তা টেকসই করতে […]

আগামী পাঁচ বছরে জনগণের কল্যাণে জোর দেবে চীন

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরে জনগণের জীবনমান নিশ্চিত ও উন্নত করতে বিভিন্ন খাতে কার্যক্রম জোরদার করবে চীন। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং সাংস্কৃতিক উন্নয়নকে এ পরিকল্পনার প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণ কংগ্রেসে উপস্থাপিত সরকারের কর্মপ্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা […]

কূটনৈতিক অগ্রাধিকারে সবসময় প্রতিবেশী দেশগুলোকে গুরুত্ব দেয় চীন: ওয়াং ই

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কূটনৈতিক নীতিতে সবসময় প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার জাতীয় গণকংগ্রেসের ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এসময় ওয়াং ই বলেন, প্রতিবেশীরা একে অপরকে সহায়তা করা এবং সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্ক গড়ে তোলা চীনা ঐতিহ্য ও সংস্কৃতির একটি […]

চীন-রাশিয়া সম্পর্ক বহিরাগত চাপেও অটুট: ওয়াং ই

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: বাইরের চাপ থাকা সত্ত্বেও চীন ও রাশিয়ার সম্পর্ক শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।রোববার জাতীয় গণকংগ্রেসের ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওয়াং ই বলেন, চীন-রাশিয়ার “নতুন যুগের সমন্বিত কৌশলগত অংশীদারত্ব” একটি নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের মূলভাবকে ধারণ করে এবং […]

এই যুদ্ধ কোনোভাবেই কাম্য ছিল না: ওয়াং ই

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যে ইরানে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই যুদ্ধ কোনোভাবেই কাম্য ছিল না।চীনের শীর্ষ এই কূটনীতিক জোর দিয়ে বলেন, বলপ্রয়োগ বা সামরিক অভিযানের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। এ ধরনের সশস্ত্র সংঘাত কেবল বৈরিতা […]

প্রাচীন চীনের আবিষ্কার : গভীর কূপ ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার

আজ থাকছে চীনের এমন এক অনবদ্য আবিস্কারের কথা, যা কিনা দুই হাজার দুইশ বছর ধরে আমাদের অনেকের রান্নাঘরে নিজের শ্রেষ্ঠত্ব ধরে আছে। যা ছাড়া আমাদের অনেকের শহুরে জীবনের একটি দিনও কল্পনা করা যায় না। তা হলো প্রাকৃতিক গ্যাস। সেই সঙ্গে গভীর কূপ খননেও চীন ছিল পথিকৃতের ভূমিকায়। এর মাধ্যমে গ্যাস সংগ্রহ এবং তা সিলিন্ডারে সংরক্ষণ […]

আরও উন্নত থ্রিডি ফেসিয়াল ডাটাবেস তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা উচ্চ-নির্ভুলতার ত্রিমাত্রিক মুখাবয়বের ডেটাবেস তৈরি করে ব্যক্তিকেন্দ্রিক ডিজিটাল মানব মডেলিংয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষ ও কম্পিউটারের মধ্যে আরও স্বাভাবিক ও বাস্তবসম্মত যোগাযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।গবেষকদের মতে, ভার্চুয়াল মানুষ বা ডিজিটাল হিউম্যানকে জীবন্ত আবেগ প্রকাশ, মানুষের পরিচয় শনাক্তকরণ এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য […]

২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে ভালো অবস্থানে চীন: বিশেষজ্ঞ

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি, ভোগ বৃদ্ধি নীতি এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থার কার্যকারিতার কারণে ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ভালো অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, চলতি বছরে দেশের সামষ্টিক নীতিমালা আরও দূরদর্শী, লক্ষ্যভিত্তিক এবং সমন্বিত হবে।বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় গণ কংগ্রেস–এর ১৪তম মেয়াদের চতুর্থ অধিবেশনে উপস্থাপিত সরকারি […]

চীনের এআই শিল্পের মূল্য এখন ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের উৎপাদনমূল্য ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। চীনে এখন এ খাতে ৬,২০০টির বেশি কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। বৃহস্পতিবার শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লি লেছেং এ তথ্য জানান।বেইজিংয়ে ‘মিনিস্টার্স করিডর’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের বিভিন্ন শিল্পখাতে দ্রুতগতিতে এআই প্রযুক্তি সংযুক্ত হচ্ছে। ইতোমধ্যে ৩০ […]