চীনের গুরুত্বপূর্ণ নদী-সমুদ্র খাল চালু হচ্ছে ১৬ সেপ্টেম্বর
চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পিংলু খাল আগামী ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
সোমবার এক সংবাদ সম্মেলনে খালটি চালুর এ তথ্য জানানো হয়। ১৩৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ পিংলু খাল উত্তরে সিচিয়াং নদীর নৌপথের সঙ্গে দক্ষিণে বেইবু উপসাগরকে যুক্ত করেছে।
১৯৪৯ সালের পর চীনে জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত এটিই প্রথম বড় নদী-সমুদ্র সংযোগকারী খাল প্রকল্প। খালটি সর্বোচ্চ ৫ হাজার টন ধারণক্ষমতার জাহাজ চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়েছে।
খালটি চীনের নিউ ইন্টারন্যাশনাল ল্যান্ড-সি ট্রেড করিডোরের গুরুত্বপূর্ণ অংশ। এই কৌশলগত বাণিজ্যপথের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ অঞ্চলগুলোকে আসিয়ানভুক্ত দেশসহ বিশ্বের বিভিন্ন বাজারের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
কুয়াংসি সরকারের ভাইস চেয়ারপারসন লু সিনিং জানান, পিংলু খাল চালু হলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অভ্যন...












