Browsing category

China

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আরাঘচির সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনার আহ্বান ওয়াং ইর

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘচির অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।আলোচনায় ওয়াং ই বলেন, সংকটপূর্ণ বিষয়গুলো শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি বলেন, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময়ই উত্তম, যা ইরান […]

পরিস্থিতি প্রশমনে ইরান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে চীন

মার্চ ২৩: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেছেন, চীন ইরান সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে, যাতে উত্তেজনাময় পরিস্থিতি অবনতি না হওয়া এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের ওপর আরো ব্যাপক প্রভাব ফেলতে না পারে। পরিস্থিতি প্রশমনের উদ্দেশ্যে চীন বর্তমানে সংশ্লিষ্ট সব পক্ষের […]

নতুন প্রোটন-সদৃশ কণার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণা ত্বরণযন্ত্র লার্জ হ্যাড্রন কলাইডর (এলএইচসি)-এ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন একটি ভারী, প্রোটন-সদৃশ কণার সন্ধান পেয়েছেন। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন চীনা বিজ্ঞান একাডেমির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হ্য চিবো। গবেষণাটি পরিচালিত হয়েছে সার্ন-এ।নতুন কণাটি প্রোটনের মতো হলেও এর ভর প্রায় চারগুণ বেশি। বিজ্ঞানীদের মতে, এটি কোয়ান্টাম মেকানিক্সের জটিল আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত […]

চীনের স্থিতিশীলতা ও সংহতি বৈশ্বিক আস্থার প্রতীক: সিজিটিএন জরিপ

মার্চ ২৩: চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সূচনাবছর অর্থাত্ ২০২৬ সালে অনুষ্ঠিত ‘বোয়াও এশিয়া ফোরাম’ আন্তর্জাতিক মহলে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জটিল পরিবর্তন ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে চীন এখন আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও স্থিতিশীল উন্নয়নের গন্তব্যে পরিণত হয়েছে। আর চীনের এই “পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা সেই প্রত্যাশা পূরণের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি ও রোডম্যাপ […]

বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

বেইজিংয়ে শুরু হয়েছে এক নতুন কৃষি বিপ্লব। শহরের শাংচুয়াং এলাকায় এখন স্মার্ট মেশিন নিজেই করছে চাষাবাদ।এখানে ব্যবহার হচ্ছে চালকবিহীন ট্র্যাক্টর—যা নিখুঁতভাবে জমিতে বীজ বপন করতে পারে।রাডার ও ক্যামেরার মাধ্যমে পরিবেশ বুঝে নিজেই ঠিক করে—কোথায়, কত গভীরে বীজ রোপণ করতে হবে।এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হলো ‘কালেকটিভ ইন্টেলিজেন্স’ বা সমন্বিত বুদ্ধিমত্তা। এতে একাধিক মেশিন একসঙ্গে সমন্বয় […]

চীন উন্নয়ন ফোরাম ২০২৬: গুণগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় নীতিনির্ধারকদের প্রতিশ্রুতি

বেইজিংয়ে ২২ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিত হলো ‘চীন উন্নয়ন ফোরাম ২০২৬’-এর বার্ষিক সম্মেলন। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার চীন: গুণগত উন্নয়ন ও নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি’। সম্মেলনে চীনের অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, সিপিসি কেন্দ্রীয় কমিটির আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয় এবং জাতীয় জ্বালানি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সামষ্টিক অর্থনৈতিক নীতি, টেকসই উন্নয়ন এবং […]

ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

ফয়সল আবদুল্লাহচীনের বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো বৈশ্বিক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ওপেনরাউটার।তথ্য অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত চীনা এআই মডেলগুলোর সাপ্তাহিক টোকেন ব্যবহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৯ ট্রিলিয়নে। টানা দুই সপ্তাহ এই ধারা অব্যাহত রয়েছে।টোকেন হলো এআই মডেলের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষুদ্রতম একক, যা ব্যবহারের পরিমাণ দিয়ে […]

ইনার মঙ্গোলিয়ায় পর্যটন ও অর্থনীতিতে হলুদ নদীর মৎস্য শিল্প

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হলুদ নদীর উজান ও মধ্য অববাহিকায় তগতোহ কাউন্টি’তে হলুদ নদীর কার্প মাছকে ঘিরে পর্যটন ও ভোগ খাতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।এই মিঠা পানির মাছটি এখন শুধু একটি খাদ্য উপাদান নয়, বরং আঞ্চলিক ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঐতিহ্যবাহী রন্ধনশৈলীকে সমৃদ্ধ করার পাশাপাশি মৎস্য […]

চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সুবিধা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো দ্রুত বাড়ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষে মোট চার্জিং পয়েন্ট দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ ১০ হাজার। যা গত বছরের তুলনায় প্রায় ৪৭ দশমিক ৮ শতাংশ বেশি।এর মধ্যে পাবলিক চার্জিং স্টেশন আছে ৪৮ লাখ ৩৪ হাজার। ব্যক্তিগত চার্জিং পয়েন্ট রয়েছে ১ কোটি ৬১ লাখ ৭৬ হাজার।চীনের […]

বহুজাতিক ফার্মা কোম্পানির সঙ্গে চীনের বাণিজ্যমন্ত্রীর সংলাপ

মার্চ ২২,সিএমজি বাংলা ডেস্ক: শনিবার বেইজিংয়ে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাওয়ের সাথে বিশ্বব্যাপী ফার্মাসিউটিক্যাল নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।এই সংলাপে নোভার্টিস, অ্যাস্ট্রাজেনেকা, রোশ, বোহরিঙ্গার ইনগেলহাইম এবং অর্গাননের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের নীতি নির্ধারক ও নির্বাহী প্রতিনিধিরা অংশ নেন।সেখানে ওয়াং বলেন, “মানবস্বাস্থ্যের জন্য ওষুধ শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে এই খাতের উন্নয়নে আপনাদের যেকোনো মতামত ও […]

সিছুয়ানে বিরল খনিজের বিশাল মজুত

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিছুয়ানের মাওনিউপিং খনি এলাকায় বিপুল পরিমাণ বিরল খনিজ বা রেয়ার আর্থ রিজার্ভের সন্ধান পাওয়া গেছে। সেইসঙ্গে সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ খনিজের মজুতও শনাক্ত করা হয়েছে।বৃহস্পতিবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী, সিছুয়ানের মিয়াননিং কাউন্টির মাওনিউপিং খনি অঞ্চলে মোট ৯৬ লাখ ৬৫ হাজার ৬০০ টন রেয়ার আর্থ অক্সাইড […]

ফেংইয়ুন-৪সি স্যাটেলাইটের প্রথম পর্যবেক্ষণ ছবি প্রকাশ করেছে চীন

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: শনিবার ফেংইয়ুন-৪সি স্যাটেলাইট থেকে তোলা প্রথম পর্যবেক্ষণ ছবি প্রকাশ করেছে চীনের আবহাওয়া প্রশাসন। এর মাধ্যমে চীন সূর্য থেকে পৃথিবী পর্যন্ত স্বাধীনভাবে রিয়েল-টাইম পর্যবেক্ষণ করতে পারছে।স্যাটেলাইটটি ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এটি একটি জিওস্টেশনারি আবহাওয়া স্যাটেলাইট।প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত থাং শিহাও জানান, প্রথম ছবি […]

বিশ্বের সবচেয়ে বড় ‘কয়লা-থেকে-ইথিলিন গ্লাইকোল’ প্রকল্পের নির্মাণ কাজ শুরু সিনচিয়াংয়ে

মার্চ ২১,সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরপান শহরে শুক্রবার বিশ্বের বৃহত্তম ‘কয়লা থেকে ইথিলিন গ্লাইকল’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।এই প্রকল্পে মোট বিনিয়োগ ২৫ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান। প্রকল্পটি সম্পন্ন হলে এখান থেকে বছরে ২৪ লক্ষ টন উচ্চমানের ‘পলিস্টার-গ্রেড ইথিলিন গ্লাইকল’ উৎপাদিত হবে।মূল পণ্যের পাশাপাশি এখান থেকে ডাইমিথাইল কার্বোনেট এবং কয়লা-ভিত্তিক […]

ছেংতুতে চীন-জার্মানির সহযোগিতা অনুসন্ধান

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ছেংতুতে অনুষ্ঠিত এক বিশেষ বিনিময় অনুষ্ঠানে চীনা ও জার্মান কোম্পানিগুলো নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণ করেছে। ‘হিডেন চ্যাম্পিয়নস ফ্রম জার্মানি: ছেংতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক ট্যুর ২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী সফরে ৩০টিরও বেশি জার্মান প্রতিষ্ঠান অংশ নেয়।‘হিডেন চ্যাম্পিয়ন’ নামে পরিচিত জার্মানির এসব কোম্পানি আকারে তুলনামূলকভাবে কম পরিচিত হলেও প্রযুক্তি ও উদ্ভাবনে […]

বেইজিংয়ে অনুষ্ঠিত হবে চায়না সায়েন্স ফিকশন কনভেনশন ২০২৬

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেইজিংয়ে আগামী ২৭ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চায়না সায়েন্স ফিকশন কনভেনশন। বিজ্ঞান কল্পকাহিনি ও আধুনিক প্রযুক্তির নতুন দিক তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই আয়োজন।এবারের আয়োজনে ‘এমবডিড ইন্টেলিজেন্স’ প্রযুক্তিতে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ‘মিশন টু দ্য মুন’সহ নতুন কিছু সায়েন্স ফিকশন চলচ্চিত্রও উন্মোচন করা হবে।কনভেনশনে […]