China Archives - Mati News
Friday, July 24

China

ম্যানিলায় চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

China
জুলাই ২৩: ম্যানিলায় চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকালের (বৃহস্পতিবার) বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং চীন-আসিয়ান সম্পর্কের সমন্বয়কারী দেশ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। আসিয়ান সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ানের মহাসচিব বৈঠকে উপস্থিত ছিলেন। ওয়াং ই বলেন, এ বছর চীন-আসিয়ান ব্যাপক কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী। উভয় পক্ষের নেতাদের যৌথ কৌশলগত নির্দেশনায় চীন-আসিয়ান সহযোগিতা উন্নত ও স্থিতিশীল হয়েছে। এর ফলে উভয় পক্ষের ২০০ কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন এবং চীন-আসিয়ানের মধ্যে ঘনিষ্ঠ অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের ভিত্তি আরও দৃঢ় হয়েছে। তিনি আরও বলেন, চীন-আসিয়ান সম্পর্কের উন্নয়ন প্রমাণ করে যে, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসই সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক...
ওয়াং ই’র সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সাক্ষাৎ

ওয়াং ই’র সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সাক্ষাৎ

China
জুলাই ২৩: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকালের (বুধবার)এ সাক্ষাতে ওয়াং ই বলেন, এ বছর চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতারা বেইজিংয়ে একটি ঐতিহাসিক বৈঠক করেছেন। তারা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন এবং উভয় পক্ষের যৌথ প্রচেষ্টার দিকনির্দেশনা দিয়েছেন। ওয়াং ই আরও বলেন, এটি চীন ও যুক্তরাষ্ট্র—এ দুই বৃহৎ দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের পথ অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি দুই দেশের জনগণের মৌলিক স্বার্থ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জানান তিনি। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দায়িত্ব হলো দুই রাষ্ট্রপ্রধানের নির্ধারিত পথ অনুসরণ করে বিভিন্ন ...
ওয়াং ই ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, কঠোর অবস্থান তুলে ধরেছে চীন

ওয়াং ই ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, কঠোর অবস্থান তুলে ধরেছে চীন

China
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ম্যানিলায় পূর্ব এশিয়া সহযোগিতা বিষয়ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণকালে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা পি. লাজারোর সঙ্গে সাক্ষাৎ করেন। গতকালের (বুধবার) সাক্ষাতে রেন আই চিয়াও প্রসঙ্গে ফিলিপাইনের কাছে চীনের কঠোর অবস্থান তুলে ধরেন ওয়াং ই এবং রেন আই চিয়াওতে ফিলিপাইনের কর্মীদের চীনের আইন প্রয়োগকারী জাহাজে ধাক্কা দেওয়ার কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। ওয়াং ই বলেন, গত কয়েক বছরে চীন-ফিলিপাইন সম্পর্ক নানা অসুবিধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যা স্পষ্টতই উভয় পক্ষের স্বার্থের পরিপন্থী এবং ফিলিপাইনের উন্নয়নের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘বাস্তবতা প্রমাণ করেছে, কোনো দেশ যদি বহিরাগত শক্তিকে হস্তক্ষেপের সুযোগ দিয়ে ইচ্ছাকৃতভাবে সামুদ্রিক মতভেদকে উসকে দেয়, তবে সেই দেশ অন্যের হাতিয়ারে পরি...
জনকল্যাণে আরও সক্রিয় আর্থিক নীতি বাস্তবায়ন করছে চীন

জনকল্যাণে আরও সক্রিয় আর্থিক নীতি বাস্তবায়ন করছে চীন

China
চীন চলতি বছরের প্রথমার্ধে জনগণের জীবনমান সুরক্ষা ও উন্নয়নে আরও সক্রিয় রাজস্ব নীতি বাস্তবায়ন করেছে। বুধবার এ কথা জানায় দেশটির অর্থ মন্ত্রণালয়। চলতি বছরের প্রথম ছয় মাসে স্থানীয় সরকারগুলো যাতে সময়মতো এবং পূর্ণাঙ্গভাবে পেনশন পরিশোধ করতে পারে, সে জন্য মৌলিক বার্ধক্যভাতা কর্মসূচিতে ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৭৭ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার) ভর্তুকি বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া শহর ও গ্রামের বাসিন্দাদের মৌলিক স্বাস্থ্যবীমা কর্মসূচিতে অংশগ্রহণের হার এবং কভারেজ বজায় রাখতে ৩৮৬ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান ভর্তুকি বরাদ্দ দেওয়া হয়েছে। একই সময়ে কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকারগুলোর কাছে মোট ১০ দশমিক ৪২ ট্রিলিয়ন ইউয়ান হস্তান্তর হয়েছে। টানা চার বছর ধরে এই বরাদ্দের পরিমাণ ১০ ট্রিলিয়ন ইউয়ানের বেশি রয়েছে। এদিকে শিশু লালন-পালন ভর্তুকি এবং প্রাক-প্রাথমিক শিক্ষার শেষ বছরের শিশুদের পরিচর্যা ও শিক্ষা ফি মওকুফে...
মূল ভূখণ্ডে ভ্রমণ নিরুৎসাহিত করতে ভীতি প্রদর্শনের অভিযোগে তাইওয়ানের ডিপিপি কর্তৃপক্ষের সমালোচনা বেইজিংয়ের

মূল ভূখণ্ডে ভ্রমণ নিরুৎসাহিত করতে ভীতি প্রদর্শনের অভিযোগে তাইওয়ানের ডিপিপি কর্তৃপক্ষের সমালোচনা বেইজিংয়ের

China
তাইওয়ানের জনগণকে মূল ভূখণ্ডে ভ্রমণ থেকে বিরত রাখতে ভীতি প্রদর্শন ও বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ এনে তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছে চীনের মূল ভূখণ্ড। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে স্টেট কাউন্সিলের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হান বলেন, ডিপিপি কর্তৃপক্ষ প্রতারণা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রণালী-পার আদান-প্রদান বাধাগ্রস্ত করছে এবং দুই পাড়ের জনগণের পারস্পরিক সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে। মূল ভূখণ্ডে নিখোঁজ বা আটক হওয়া তাইওয়ানের বাসিন্দাদের কথিত ঘটনাগুলোর সাপ্তাহিক হালনাগাদ প্রকাশের ডিপিপি’র পরিকল্পনা এবং তাইওয়ানের বাসিন্দাদের ঝুঁকি মূল্যায়ন করে সম্ভব হলে মূল ভূখণ্ডে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চাং হান বলেন, ‘ডিপিপি কর্তৃপক্ষ তাইওয়ান অঞ্চলের জনগ...
নতুন যুগে সিচাংয়ের সুশাসনে সিপিসি’র নীতি বাস্তবায়নের ওপর ওয়াং হুনিংয়ের গুরুত্বারোপ

নতুন যুগে সিচাংয়ের সুশাসনে সিপিসি’র নীতি বাস্তবায়নের ওপর ওয়াং হুনিংয়ের গুরুত্বারোপ

China
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল পরিচালনায় নতুন যুগে সুশাসনে সিপিসি’র নীতিগুলো পুরোপুরি বাস্তবায়নের ওপর বিশেষ জোর দিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হুনিং। সম্প্রতি অঞ্চলটিতে চার দিনের সফরে দেশটির গণরাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বলেন, সিচাং পরিচালনার ক্ষেত্রে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাই হলো সর্বোচ্চ অগ্রাধিকার। সূত্র: সিএমজি...
চীনের এআই সুশাসন উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের আহ্বান সুইডিশ প্রকৌশলীর

চীনের এআই সুশাসন উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের আহ্বান সুইডিশ প্রকৌশলীর

China, Tech news
শাংহাইয়ে সদ্যসমাপ্ত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬-এ বৈশ্বিক এআই সুশাসন নিয়ে আলোচনা গুরুত্ব পায়। সুইডেনের এক শীর্ষস্থানীয় প্রকৌশলী ও শিক্ষাবিদ চীনের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সুশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন। সেইসঙ্গে এটি বাস্তবায়নে সব দেশের যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি। রয়্যাল সুইডিশ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সদস্য ও স্টকহোমের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ভাৎসলাও গুদোস্কি ১৭ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬-এর এক পার্শ্ব-আলোচনায় এ বিষয়ে বক্তব্য দেন। চীনা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গুদোস্কি বলেন, যথাযথ নিয়ন্ত্রণ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানবসমাজের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এ প্রসঙ্গে তিনি পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির সঙ্গে তুলনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়েরও একই ধরনের এ...
বিশ্ব সাইবার শাসন ব্যবস্থায় ডিজিটাল সার্বভৌমত্ব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর চীনের জোর

বিশ্ব সাইবার শাসন ব্যবস্থায় ডিজিটাল সার্বভৌমত্ব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর চীনের জোর

China, Tech news
বৈশ্বিক সাইবার শাসনব্যবস্থায় ডিজিটাল সার্বভৌমত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে চীনের অবস্থান এআইখাতের বৈষম্য দূর করতে ও আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অবকাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত গ্লোবাল মেকানিজমের প্রথম প্লেনারি বৈঠকে ডিজিটাল যুগে বৈশ্বিক সাইবার শাসনব্যবস্থার ওপর নিজেদের অবস্থানপত্র জমা দিয়েছে চীন। জাতিসংঘের সাধারণ পরিষদের রেজ্যুলেশনের মাধ্যমে গঠিত এই স্থায়ী ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে অবস্থানপত্র তুলে ধরা হয়। অবস্থানপত্রে আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এবং বহুপাক্ষিকতা বজায় রাখার মতো মূল নীতিগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, সব দেশেরই নিজ নিজ জাতীয় বাস্তবতা অনুযায়ী এআইসহ ডিজিটাল প্রযুক্তির স্বাধীন পথ বেছে নেওয়ার অধিকার রয়েছে। এর আগে বুধবার এক প্রেস ব্রিফিং...
২০৩৫ সালের মধ্যে শীর্ষ ক্রীড়াবান্ধব রাষ্ট্র গড়ার রূপরেখা প্রকাশ চীনের

২০৩৫ সালের মধ্যে শীর্ষ ক্রীড়াবান্ধব রাষ্ট্র গড়ার রূপরেখা প্রকাশ চীনের

China
২০৩৫ সালের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়াবান্ধব রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে একটি নতুন রূপরেখা প্রকাশ করেছে চীন। এতে জনসাধারণের শারীরিক সুস্থতা বৃদ্ধি, ক্রীড়া শিল্পের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় পরিষদ অনুমোদিত এ রূপরেখা চীনের ক্রীড়া সাধারণ প্রশাসন প্রকাশ করেছে। এটি পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) সময়কালকে কেন্দ্র করে প্রণিত হয়েছে। পরিকল্পনাটি সাধারণ ভূমিকা, মূল কাজ এবং সুরক্ষাব্যবস্থা— এই তিনটি প্রধান স্তম্ভের অধীনে ১১টি বিভাগে বিন্যস্ত। এতে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য কৌশলগত পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে। জাতীয় শারীরিক সুস্থতা, শীর্ষ ক্রীড়া, যুব প্রশিক্ষণ, দলীয় খেলাধুলা, ক্রীড়া শিল্প, ক্রীড়া সংস্কৃতি, আন্তর্জাতিক বিনিময়, শিক্ষা, বিজ্ঞান, প্রতিভা উন্ন...
নতুন যুগে পার্টি স্কুলের কাজে নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান

নতুন যুগে পার্টি স্কুলের কাজে নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান

China
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের প্রেসিডেন্ট ছাই ছি দেশটির সব পার্টি স্কুলকে নতুন যুগে নিজেদের কাজে ক্রমাগত নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানিয়েছেন। বুধবার বেইজিংয়ে দেশজুড়ে পার্টি স্কুলগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। পার্টি স্কুলের গুরুত্ব তুলে ধরে ছাই ছি বলেন, টেকসই উপায়ে পূর্ণ ও কঠোর দলীয় শৃঙ্খলা বা আত্ম-শাসনের প্রচার করা, অনুগত, সৎ ও দায়িত্বশীল গুণগতমানসম্পন্ন কর্মকর্তাদল গড়ে তোলা এবং চীনা আধুনিকায়নের অবিরাম অগ্রগতি নিশ্চিত করতে পার্টি স্কুলগুলোকে তাদের প্রজ্ঞা ও শক্তি দিয়ে অবদান রাখতে হবে। তিনি দলের জন্য প্রতিভা লালন এবং নীতিগত পরামর্শ দেওয়ার মূল লক্ষ্যের ওপর ভিত্তি করে শিক্ষাদান ও গবেষণা সক্ষমতা আরও উন্নতকরণে জোর দেন। এছাড়াও, কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্...
বড়-ছোট দেশের সমতার ভিত্তিতে সম্পর্কের দৃষ্টান্ত চীন-ব্রুনাই: ওয়াং ই

বড়-ছোট দেশের সমতার ভিত্তিতে সম্পর্কের দৃষ্টান্ত চীন-ব্রুনাই: ওয়াং ই

China
চীন ও ব্রুনাইয়ের সম্পর্ক বড় ও ছোট দেশের মধ্যে সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বুধবার ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল মাতিনের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতা বাস্তবায়নে ব্রুনাইয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্য, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিতে তার দেশ আগ্রাহী বলেও জানান তিনি। এসময় বৈঠকে প্রিন্স আবদুল মাতিন বলেন, চীন ব্রুনাইয়ের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। চীনের সঙ্গে সহযোগিতাকে ব্রুনাই অত্যন্ত গুরুত্ব দেয় বলেও জানান তিনি। ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। কৌশলগত সহযোগিতামূলক...
চরম আবহাওয়ার তীব্রতা বৃদ্ধিতে ত্রাণ তহবিল ও জরুরি সহায়তা জোরদার চীনের

চরম আবহাওয়ার তীব্রতা বৃদ্ধিতে ত্রাণ তহবিল ও জরুরি সহায়তা জোরদার চীনের

China
চরমভাবাপন্ন আবহাওয়ার প্রকোপ বৃদ্ধিতে দুর্যোগ মোকাবেলায় আর্থিক ও বস্তুগত সহায়তা আরও জোরদার করেছে চীন। কেন্দ্রীয় সরকার দুর্যোগ ত্রাণ তহবিল, জরুরি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের জন্য বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে। বুধবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের অর্থ মন্ত্রণালয়ের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিভাগের উপ-পরিচালক চিং চাওহং বলেন, ‘দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলায় সহায়তার জন্য অর্থ মন্ত্রণালয় আর্থিক, জনবল এবং বস্তুগত সম্পদ আরও শক্তিশালী করছে।‘ তিনি জানান, ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিলে ২০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ রেখেছে। চলতি বছরের বন্যা মৌসুম শুরু হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার আটবার দ্রুত তহবিল বরাদ্দ ব্যবস্থা সক্রিয় করেছে এবং দুর্যোগ-কবলিত এলাকাগুলোতে মোট ১ দশমিক ১৯ বিলিয়ন ইউয়ান বিতরণ করেছে। চিং চাওহং বলেন, দুর্যোগ মোকাবেলায় জ...
চীন-ভিয়েতনাম সহযোগিতা জোরদার করা উচিত: ওয়াং ই

চীন-ভিয়েতনাম সহযোগিতা জোরদার করা উচিত: ওয়াং ই

China
চীন ও ভিয়েতনামের উচিত নিজ নিজ দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়ে ঐক্য ও সহযোগিতা জোরদার করা। বুধবার ম্যানিলায় ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, সমাজতান্ত্রিক দেশ এবং দুটি বৃহৎ উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভিয়েতনামকে অভিন্ন সমঝোতা বাস্তবায়ন করতে হবে। ওয়াং ই আরও বলেন, দু’দেশের উচিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করা, আন্তঃসংযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো এমন অনেক ক্ষেত্রে বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে পরিবেশ যৌথভাবে বজায় রাখা। অন্যদিকে, ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুং বলেন, সবপর্যায়ে চীনের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভিয়েতনাম আগ্রহী। সূত্র: সিএমজি...
একসঙ্গে কাজ করবে চীন-বাংলাদেশ: ড. খলিলের সঙ্গে বৈঠকে ওয়াং ই

একসঙ্গে কাজ করবে চীন-বাংলাদেশ: ড. খলিলের সঙ্গে বৈঠকে ওয়াং ই

China
বৈশ্বিক এজেন্ডায় উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং জাতিসংঘ সংস্কার সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ওয়াং ই বলেন, ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন গুরুতরভাবে পিছিয়ে রয়েছে। তাই ২০৩০ পরবর্তী উন্নয়ন সহযোগিতা নিয়ে এখনই পরিকল্পনা শুরু করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং জাতিসংঘও গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। চীন জাতিসংঘের মর্যাদা ও ভূমিকা দৃঢ়ভাবে সমুন্নত রাখবে এবং সংস্থাটির পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে কাজ করতে প্রস্তুত।’ এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে দু’দেশের নেতারা নত...
চীনের উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক উন্নয়নে শক্তিশালী গতি সঞ্চার করেছে

চীনের উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক উন্নয়নে শক্তিশালী গতি সঞ্চার করেছে

China, Tech news
    ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, ২০২৬’ তথা কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসনবিষয়ক উচ্চ-পর্যায়ের বৈঠক। সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নৈতিক উন্নয়নে চীনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি ও বুদ্ধিমত্তার ব্যবধান পূরণে সহায়তা করার জন্য চীনের বাস্তবসম্মত পদক্ষেপের তারিফ করেন। তাঁরা মনে করেন, একটি দায়িত্বশীল বড় রাষ্ট্র হিসেবে, এটি কেবল চীনের দায়িত্বশীলতাই প্রদর্শন করেনি, বরং বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার সুস্থ, নিরাপদ ও সুশৃঙ্খল উন্নয়নে একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী চালিকাশক্তিও যুগিয়েছে। এবার সম্মেলনের মোট প্রদর্শনী এলাকা প্রথমবারের মতো ১ লাখ বর্গমিটার ছাড়িয়ে যায়, যেখানে ১,১০০-এর বেশি চীনা ও বিদেশি সংস্থা অংশগ্রহণ করে। সম্মেলনস্থলে প্রদর্শিত অসংখ্য পণ্যে কৃত্র...