পুতিন কেন র্যাপসংগীতের ওপর খ্যাপা
র্যাপসংগীতের ওপর ভীষণ খেপেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই সংগীতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এরই মধ্যে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, র্যাপসংগীত যেহেতু নিষিদ্ধ করা সম্ভব নয়, তাই নিয়ন্ত্রণ করতে হবে। ‘গার্ডিয়ান’-এর খবরে বলা হয়েছে, র্যাপসংগীতশিল্পী হাস্কিকে একটি গাড়ির ওপর দাঁড়িয়ে গান গাওয়ার অপরাধে ১২ দিনের সাজা দেন আদালত। সম্প্রতি ক্রাসনোডরে তাঁর কনসার্ট বাতিল করা হয়েছে। […]