ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ বাসযাত্রীর
ফেনীতে শর্শদী উপজেলায় রেলক্রসিংয়ে একটি ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের চারজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেনী সদর থানার ওসি আবুল কামাল আজাদ সমকালকে জানান, রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ একটি বাসের চারযাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। […]