Browsing category

Cover Story

পরীমনি ‘শুভ্রা’ নন, তিনি এবার ‘প্রীতি’!

ঢালিউড নায়িকা পরীমনি । গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির ‘শুভ্রা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বেশ। ‘স্বপ্নজাল’-এর পর থেকে তেমন সাড়াও পেয়েছেন তিনি।এ কারণেই ইদানীং পরীমনির নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘শুভ্রা’।এদিকে সেই শুভ্রা এবার ‘স্বপ্নজাল’ নির্মাতার সঙ্গে আবারো কাজ করতে যাচ্ছেন। তবে পূর্ণদৈর্ঘ্য নয়, এবার স্বল্পদৈর্ঘ্য […]

মনোনয়নপত্র সংগ্রহের পর যা বললেন মাশরাফি

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই তারকা ক্রিকেটার। এ সময় মাশরাফি জানিয়েছেন, নড়াইলকে সুন্দর ও আধুনিক করে সাজাতে চান তিনি।মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী […]

প্রধানমন্ত্রী দেখার পরই মুক্তি পাবে ‘ দহন ’

মুক্তির আগেই মম-সিয়াম-পূজা অভিনীত চলচ্চিত্র ‘ দহন ’ দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ নভেম্বর হবে এই বিশেষ প্রদর্শনী। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটি সংশ্লিষ্ট অনেকেই।ছবিটির নির্মাতা রায়হান রাফী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এটি দেখার জন্য মনস্থির করেছেন, এমন খবরে আমরা সত্যিই খুশি। তবে সময় ও স্থানটি এখনো চূড়ান্ত নয়।তিনি যোগ করে আরো বলেন, এ চলচ্চিত্রটি হলো […]

প্রভার বিয়ে!

লন্ডন থেকে আজই দেশে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ফেরার আগে তিনি জানতেন বাবা অসুস্থ। অথচ দেশে ফিরে দেখেন তারই বিয়ের আয়োজন করছে সবাই। আর সেটা তিনি জানেনও না।তবে এ আয়োজন বাস্তবে নয় বরং পর্দায়। আর প্রভাবে এভাবে দেখা যাবে ‘আমি যে কে তোমার’ শিরোনামের একটি একক নাটকে। এটিতে প্রভা অভিনয় করেছেন মিথিলা চরিত্রে।তার বিপরীতে […]

বাংলাদেশে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গাজা’

গত মাসেই বঙ্গোপসাগর হয়ে ভারত এবং বাংলাদেশের একাংশের ওপর দিয়ে বয়ে গেল ঘুর্ণিঝড় তিতলি। এবার এই পথ দিয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় ‘গাজা’। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।রোববার (১১ নভেম্বর) আবহাওয়া অধিদফতর বিশেষ বিজ্ঞপ্তিতে […]

গল্প : নীলার এক সন্ধ্যা

এফ এম রেডিওতে কি যেন একটা বৃষ্টির গান বাজছে এবং একটু পর পর আরজে তার গলার তেজ বুঝাতে সচেষ্ট। হালকা ঠাণ্ডা ও গরমে বৃষ্টির গান শুনলে যদি শ্রোতাদের একটু মন ভেজে সে চিন্তায় হয়ত রেডিওর এমন আয়োজন। যদিও গরমের দিনে ঠাণ্ডা লাচ্ছি ছাড়া আর অন্য কিছু দিয়ে চিড়া ভেজানো গেলেও কোন মানব সন্তানের মন বা […]

‘আমার বিয়ে হবে না’ : রাবা খান

রাবা খান ভিডিও ব্লগার। ফেসবুক, ইউটিউবে লোক হাসানো ভিডিও আপলোড করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। তবে রাবার মা বলেন, সেগুলো নাকি ভাঁড়ামো। এই ভাঁড়ামো চালিয়ে গেলে নাকি তাঁর বিয়ে হবে না। ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনে এক অধিবেশনে কথা বলেন এই তরুণ কমেডিয়ান।আজ শুক্রবার বাংলা একাডেমিতে ছিল ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের দ্বিতীয় দিন। […]

দেড় বছর হয়ে গেল অনুষ্ঠানটি করছি: সাফা কবির

কত দিন ধরে ‘লাভ স্ট্রাক বাই সাফা কবির’ অনুষ্ঠানটি করছেন? সাফা কবির :  প্রায় দেড় বছর হয়ে গেল অনুষ্ঠানটি করছি। আমি ও আমার ভক্তদের ঘিরে অনুষ্ঠানটি সাজানো। প্রতি মাসে চারটি করে শো হয়। চারটি শো–ই ভক্তদের নিয়ে আলাদাভাবে সাজানো।উপস্থাপনা করতে কেমন লাগে? সাফা কবির :  ভালোই লাগে। তবে সব ধরনের অনুষ্ঠানে না। রেডিওতে যে ধরনের অনুষ্ঠান […]

প্রাপ্তবয়স্কদের থ্রিলার গল্প : কেইস স্টাডি থার্টি থ্রি

নিলুর হাতে সময় আছে আধ ঘণ্টার মতো। লোকটা তা-ই বলে গেছে। ড্রয়িং রুমে বসে কী যেন কাজ করছে আর মদ গিলছে। নিলু আছে ভেতরের একটা রুমে। এ বাসায় কেউ থাকে না। নিলুর হাতে আছে আধ ঘণ্টা। এর মধ্যে লোকটাকে খুন করার উপায় বের করতে হবে। তা না হলে তাকে ধর্ষণ করে মেরে ফেলবে। লোকটা তাকে […]

বাংলাদেশের তিন অধিনায়ক যখন রাজনীতিতে

উপমহাদেশে ক্রিকেট যেমন জনপ্রিয় খেলা, তেমনই ক্রিকেটাররা তুমুল জনপ্রিয়। মহাতারকারা তো জনতার মনে দেবতার আসনে অধিষ্ঠিত। সুতরাং ক্রিকেটার হিসেবে রাজনীতি তে আসা এবং জিতে যাওয়া অনেকটাই সহজ ব্যাপার। ভারতের আজহারউদ্দিন, সিধু,  মনসুর আলী খান পতৌদি; শ্রীলঙ্কার রানাতুঙ্গা-জয়াসুরিয়াদের মতো বাংলাদেশের ক্রিকেটেও লেগেছে রাজনীতির হাওয়া। রবিবার থেকে শুরু হতে চলা বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ছাপিয়ে এখন আলোচনায় দুই অধিনায়কের রাজনীতিতে […]

অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে ৩০ কোটি মানুষ মৃত্যুর ঝুঁকিতে

অকারণে এবং অতিরিক্ত ডোজে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স পাওয়ার তৈরি হওয়ায় ২০৫০ সালনাগাদ বিশ্বের প্রায় ৩০ কোটি লোক মৃত্যুর ঝুঁকিতে থাকবে।আজ ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই আশংকা ব্যক্ত করে বলেন, জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক অতিরিক্ত মাত্রায় মানুষ ও প্রাণী স্বাস্থ্য রক্ষায় এবং প্রাণীখাদ্য ও খামারের উৎপাদন বাড়াতে ব্যবহৃত হয়।তারা বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে […]

নিউইয়র্কে সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত বাংলাদেশি আকায়েদ উল্লাহ

বোমা ফাটিয়ে টাইমস স্কোয়ার লাগোয়া পোর্ট অথরিটি বাস টার্মিনালে বহু আমেরিকানকে হত্যা চেষ্টায় লিপ্ত হবার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লাহ(২৮)কে দোষী সাব্যস্ত করল নিউইয়র্ক ফেডারেল কোর্টের জুরিরা। গত ৬ নভেম্বর ১২ সদস্যের জুরিবোর্ড সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন ধরনের ৬ অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন। এনআরবি নিউজ।সরকারি আইনজীবী জিয়োফ্রে এস বারমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, গত ১১ […]

গুঞ্জন নয়, সত্যি নির্বাচন করছেন শাকিব খান

শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি পদে নির্বাচন করছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমেও একাধিক খবর প্রকাশ করা হয়েছে। শাকিব খান জানালেন তিনি সত্যি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন ডি এ তায়েব।এ বিষয়ে শাকিব খান বলেন,‘আমি এর আগে দুবার সভাপতি ছিলাম। তখন সমিতিতে উন্নয়ন করেছি,সাধারণ […]

পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি তিনি ফেসবুকে লিখেছেন, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা চাটুকার৷তসলিমার এমন মন্তব্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন বুদ্ধিজীবীরা। কেউ কেউ তার এমন মন্তব্যকে সমর্থন জানালেও বিরোধিতা নেমেছেন অনেকেই।ভারতে বহু বছর ধরে বাস করছেন তসলিমা নাসরিন। প্রথমে পশ্চিমবঙ্গে থাকলেও এখন বাস করছেন দিল্লিতে।তসলিমা নাসরিন ফেসবুকে লিখেন, পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের মধ্যে […]