Browsing category

Entertainment

জুটি বেঁধেছেন নঈম ও অহনা

দীপ্ত টিভিতে ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘হাসির পাত্র’। হাস্যরসের গল্পের এই নাটকে জুটি বেঁধেছেন এফ এস নঈম ও অহনা রহমান।নাটকটি রচনা করেছে কলিন রড্রিক এবং পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার। এটি আজ ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে। এ নাটকের গল্পে দেখা যাবে হাসি ( অহনা ) যখন কিশোরী […]

সিনেমা বানানোর পাঁচ ধাপ

বাংলাদেশে একটি সিনেমা নির্মাণে সাধারণত ৩ থেকে ৬ মাস সময় লাগে। আর এ সময়ে পার হতে হয় পাঁচটি ধাপ।১. ডেভেলপমেন্ট ২. প্রি প্রোডাকশন ৩. প্রোডাকশন ৪. পোস্ট প্রোডাকশন ৫. ডিস্ট্রিবিউশনডেভেলপমেন্ট প্রথম পর্যায়ে, একটি আইডিয়া থেকে তৈরি হয় সিনেমার স্ক্রিপ্ট। প্রডিউসার অথবা ডিরেক্টর গল্প নির্বাচন করেন যা সংগ্রহ করা হয় কোন বই থেকে, সত্য ঘটনা অবলম্বনে […]

এবার অন্য ভূমিকায় ক্যাটরিনা

এবার অন্য ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। বলিউডের প্রথম সারির একাধিক নায়িকা এর আগেই এই জুতোয় পা গলিয়েছেন। এবার সেই একই জুতো পরবেন ক্যাট সুন্দরীও।এখন আলি আব্বাস জাফরের ‘ভারত’-এর প্রমোশন নিয়ে বেজায় ব্যস্ত নায়িকা। তার মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি। খুব শিগগিরই নায়িকার পাশাপাশি এবার প্রযোজকের চেয়ারেও বসতে চলেছেন ক্যাট। মনে করা হচ্ছে, ২০১৯-র শেষেই […]

পর্দার পেছনের ববি

প্রায় এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেছেন চিত্রনায়িকা ববি । জনপ্রিয়তায়ও আছেন শীর্ষ কাতারে। তবে এই দীর্ঘপথের যাত্রা এতো সহজ ছিলো না। একান্ত আলাপচারিতায় উঠে আসে সেসব প্রসঙ্গ।তিনি জানালেন, এ পর্যন্ত আসবার রাস্তাটা এত প্রশস্ত ছিল না। শুরু থেকেই তার পরিবার তার চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আপত্তি জানিয়ে এসেছে। এমনকি এখন পর্যন্ত […]

ওয়েব সিরিজে দর্শক সিনেমার স্বাদ পাবেন: আইরিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আইরিন । বেশ কয়েকটি সিনেমা নিয়ে চলছে তার ব্যস্ততা। পাশাপাশি কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। তবে ঈদে কোনো সিনেমায় দেখা যাবে না তাকে। কিন্তু তার ভক্তদের নিরাশ হওয়ার কারণ নেই। কারণ সিনেমা মুক্তি না পেলেও ওয়েব সিরিজে পাওয়া যাবে আইরিনকে।‘ট্রাপড’ শিরোনামে এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৈকত নাসির, কাহিনি, চিত্রনাট্য করেছেন […]

কাউকে কষ্ট দেয়া আমার উদ্দেশ্য ছিল না : নুহাশ হুমায়ূন

সম্প্রতি একটি মোবাইলসেট কম্পানির বিজ্ঞাপন তৈরি করএ সমালোচনার মুখে পড়েছেন নুহাশ হুমায়ূন ।মোবাইল সেটের বিজ্ঞাপনে পাহাড়ের একটি প্রত্যন্ত এলাকা দেখানো হয়েছে। ৩ মিনিট ৮ সেকেন্ডের এই বিজ্ঞাপনের ফিল্মে দেখানো হয়— রমজানে সেহরি ও ইফতারের সময় জানার কোনও ব্যবস্থা না থাকায় একজন পাহাড়ি ছেলে দোকানে আজান শুনে দৌঁড়ে দৌঁড়ে পুরো পাড়ার সবাইকে জাগায়। সেখানে একজন জেগে […]

আজকের পর মিমি – নুসরাত কে কোথায়?

কবে ছবিতে ফিরবেন মিমি যেদিন ঘোষণা হয়েছিল মিমি চক্রবর্তী যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন, সেদিন টলিপাড়ায় বিস্ময়ের বান ডেকেছিল।  বাংলা বাণিজ্যিক ছবিতে সেই মুহূর্তে মিমি চক্রবর্তীই ছিলেন প্রায় এক নম্বর নায়িকা। কারণ এই ঘোষণার ঠিক কিছুটা আগেই টলিউডের নামী প্রযোজনা সংস্থার একটি ছবি ছাড়তে হয় নায়িকা নুসরাত জাহানকে। সেখানে নুসরাতের জায়গায় আসেন মিমি ।তা নিয়ে […]

বিয়ে করিনি, আমাদের আঙটি বদল হয়েছে : ফাল্গুনি

বৃহস্পতিবার রাতজুড়ে চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলির বিয়ে বিষয় আলোচনা নিয়ে শোবিজপাড়ায় গুঞ্জন ওঠে। জলি নিজের ফেসবুক হ্যান্ডেলেও ‘Got Married’ স্ট্যাটাস দেন। এরপরই বিষয়টি চর্চিত হতে থাকে। এর কিছুক্ষণ পরেই জলি বেশকিছু যুগল ছবি ফেসবুকে পোস্ট করেন। সেখানে রিঙ পরানোর ছবি থাকলেও বিবাহের ছবি ছিল না।‘অস্বচ্ছ’ এই বিষয়ে কথা হয় জলির সঙ্গে। তিনি কালের কণ্ঠকে বিয়ের […]

ভিসা পেলেন না, ‘অপু’র ভূমিকায় থাকছেন না শুভ

‘অভিযাত্রিক’, অপুর ফিরে আসার গল্প তৈরি করছেন শুভ্রজিৎ মিত্র। ‘অপু’ পর্দায় ফিরছিলেন আরিফিন শুভর হাত ধরে। অর্থাৎ অপুর চরিত্রে কাজ করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শুভ ‘র। কিন্তু বাধ সাধল ভিসা। ভিসা সমস্যার কারণে ভারতে আসতে পারছেন না অভিনেতা। সে কারণে ‘অভিযাত্রিক’-এ তাঁর অভিনয়ও করা হচ্ছে না।কিছুদিন আগে বাংলাদেশের ফেরদৌস ও নূর রাজনৈতিক প্রচারে অংশ […]

মন ভাঙল আরিফিন শুভর

অভিনয়জীবনের হাইওয়েতে উঠতে যাচ্ছিলেন আরিফিন শুভ । হঠাৎ ইউটার্ন নিতে হয়েছে তাঁকে। আরিফিন শুভর হাত ফসকে বেরিয়ে গেছে গুরুত্বপূর্ণ একটি চরিত্র। ভারতের ‘অভিযাত্রিক: দ্য ওয়ান্ডার লাস্ট অব অপু’ ছবিতে থাকা হচ্ছে না শুভর। বিষয়টি জানার পর রীতিমতো মন ভেঙে গে ছে এই অভিনয়শিল্পীর।সবকিছু ঠিকই ছিল। মে মাসে শুটিং শুরুর কথা ছিল। শুভকে হঠাৎ জানানো হয়, […]

শাকিব-বুবলীর নতুন ছবি

বাকি মাত্র তিনটি গান। সেগুলোর কাজ হয়ে গেলেই শেষ হবে শাকিব-বুবলীর ঈদের ছবি পাসওয়ার্ড-এর কাজ। ঈদে দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এ ছাড়া আরও একটি ছবির কাজ করতে যাচ্ছেন তাঁরা। নাম মনের মত মানুষ পাইলাম না।গত রোববার রাজধানীর একটি স্টুডিওতে ছবিটির একটি গানের রেকর্ডিং হয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘এক পৃথিবী ইতিহাস’ গানটির সংগীত […]

প্রিয়া প্রকাশ প্রেম করছেন সেই ভ্রু নাচিয়ে?

তাঁর ভ্রুর নাচে কাত তরুণ ভক্তরা। রাতারাতি তারকা। নেট-দুনিয়াকে শাসন করলেন কদিন। গুগল সার্চ ইঞ্জিনে বাঘা বাঘা তারকাকে পেছনে ফেলে আগ্রহের কেন্দ্রে উঠে এসেছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। শুধু তা-ই নয়, রাহুল গান্ধীর চোখের ইশারার সঙ্গে তাঁর চোখের ইশারার তুলনাও চর্চিত হলো কিছুদিন। সেই প্রিয়া নাকি প্রেম করছেন! প্রেমিক তাঁরই সহশিল্পী দক্ষিণী অভিনেতা রোশান […]

‘মনের মত মানুষ পাইলাম না’ : অপু নন বুবলী

ছয় বছর আগে জাকির হোসেন রাজু ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবি নির্মাণের ঘোষণা দেন। শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসকে নেওয়ার সিদ্ধান্ত নেন। দুজনকে নিয়ে মহরত করেন। সে সময় মিডিয়াগুলোতে ছবিটি নিয়ে আশাবাদও প্রকাশ করেন অপু। কিন্তু পরবর্তীকালে কোনো এক অদৃশ্য কারণে ক্যামেরা আর শুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি। অবশ্য এর পরপরই শাকিব-অপুর মধ্যে তৈরি হয় […]

All about Sabila Nur

Sabila Nur is a Bangladeshi television actress and model. She became popular as “The Imaginary Girl” in the romantic comedy telefilm Monkey Bizness (2015). She is well known for her bright appearance in Bengali TV dramas and many TVCs. She made her debut in acting with the telefilm U-Turn in 2014.Sabila was born in Barishal, […]

এ কোন ঐশ্বরিয়া ?

বেশ কিছু দিন বলি অভিনেত্রী আনুশকা শর্মার ছবির পাশাপাশি আরেকটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তোলে। সেই সময় ভক্তরা ভেবেছিলেন- এই বুঝি মেকআপের কারণে একটু অন্যরকম লাগছে বিরাটপত্নীকে।কিন্তু না, জানা যায় আনুশকা নন পাশের ওই ছবিটি আমেরিকান গায়িকা জুলিয়া মিশেলসের। যিনি দেখতে হুবহু আনুশকার মতোই। এর পর আরেক বলি তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের মতো দেখতে একজনকে […]