ফিরছেন নওশাবা
কাজী নওশাবা আহমেদছোট পর্দায় আবারও দেখা যাবে অভিনয়শিল্পী নওশাবাকে। একটি খণ্ড নাটকের মধ্য দিয়ে আবারও দর্শকদের সামনে ফিরছেন তিনি। একসময় নিয়মিত ছোট পর্দায় কাজ করেছেন। হাতে ছিল একগুচ্ছ চলচ্চিত্রের কাজ। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী ও মডেল।এ দফায় টেলিভিশনে তাঁকে দেখা যাবে একজন ব্যবসায়ীর স্ত্রীর চরিত্রে। […]