শ্রীলেখা সিধুর ‘দাম্পত্য’ দার্জিলিংয়ে!
গাড়িতে দার্জিলিং। তখন দুপুর একটা। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা থেকে এতটা পথ পেরিয়ে পৌঁছলাম দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলের সামনে। গাড়ি নামিয়ে দিয়ে চলে গেল মৃত্যুঞ্জয় সেন এবং গৌরী সেনের বাড়ির নীচে। ড্রাইভারজিকে জিজ্ঞেস করলাম ‘এখানেই নামব?’ উত্তর এল, ‘‘ইয়েহি তো আপকা ডেস্টিনেশন হ্যয়।’’ কিন্তু মৃত্যঞ্জয় বা গৌরী কেউই আমার পরিচিত নন। তাঁদের পরিচয়টা জানার […]