ঢাকার বাসে দীপাবলীরা
মহাখালী থেকে যাবো উত্তরা। পাবলিক বাসে উঠেছি। কন্ডাক্টটর সিট আছে বলে যদিও তুলেছেন দেখি সিট ফাঁকা নেই। দুজন নারী বাসের হ্যাণ্ডেল ধরে দাঁড়িয়ে আছেন। একজনের পরণে জিনস ও ফতোয়া। অন্যজন সালোয়ার কামিজ । আনুমানিক বয়স ২৫/২৬। জিনস পরা মেয়েটির হাতে ছোট একটা পার্স ও বই। বইয়ের নাম “সাতকাহন”। লেখক সমরেশ মজুমদার। এ বইটি আমি পড়েছি […]