Browsing category

Tech news

উইন্ডোজ ল্যাপটপের জন্য দুর্দান্ত প্রসেসর নিয়ে এলো কোয়ালকম

সম্প্রতি উইন্ডোজ ল্যাপটপের জন্য একটি দুর্দান্ত প্রসেসর উন্মুক্তের ঘোষণা দিয়ে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই প্রসেসরটি কোয়ালকমের স্নাপড্রাগন সিরিজের ‘স্নাপড্রাগন ৮সিএক্স’ প্রসেসর। এক্স দিয়ে মূল্যত এক্সট্রিমকে বোঝানো হয়েছে।কোয়ালকমের বিপনন বিভাগ জানিয়েছে, তারা ৮ কোর বিশিষ্ট স্নাপড্রাগন ৮সিএক্স প্রসেসর নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। কোয়ালকমের দৃস্টিকোণ থেকে এটি উইন্ডোজ ল্যাপটপ ও টু-ইন-ওয়ান রুপান্তরিত পিসির জন্য […]

কলকাতায় ব্যাবসা বাড়াবে মেডিকাবাজার

অনলাইনে চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম বিক্রয়কারী সংস্থা মেডিকাবাজার এবার কলকাতায় নিজেদের ব্যবসা সম্প্রসারণে জোর দেবে। সংস্থার পক্ষ থেকে কলকাতায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানানো হল। সংস্থার তরফে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারের নীতির উপর ভর করে স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল বদল এসেছে। এই পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসা প্রতিষ্ঠানগুলি নিজেদের চাহিদামতো কম খরচে মেডিকাবাজার থেকে উন্নত মানের চিকিৎসায় ব্যবহৃত […]

সোনার খনি রয়েছে আপনার পকেটেই জানেন কি

জানেন কি আপনি পকেটে সোনা নিয়ে ঘুরছেন? কথাটা শুনে হেঁয়ালি বলে মনে হল তাই তো! কিন্তু হেঁয়ালি নয়, এটাই ঠিক। আপনার পকেটে সোনা রয়েছে। প্রশ্নটা স্বাভাবিক ভাবে উঠতে পারে, কী ভাবে এটা সম্ভব? পকেটে টাকা থাকতে পারে, বা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস, কিন্তু তা বলে সোনা!বিষয়টা একটু খুলে বলা যাক এ বার। আপনি মোবাইল বা ট্যাব […]

জানেন কি আপনার পকেটেই রয়েছে সোনার ‘খনি’!

জানেন কি আপনি পকেটে সোনার খনি নিয়ে ঘুরছেন? কথাটা শুনে হেঁয়ালি বলে মনে হল তাই তো! কিন্তু হেঁয়ালি নয়, এটাই ঠিক। আপনার পকেটে সোনা রয়েছে। প্রশ্নটা স্বাভাবিক ভাবে উঠতে পারে, কী ভাবে এটা সম্ভব? পকেটে টাকা থাকতে পারে, বা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস, কিন্তু তা বলে সোনা!বিষয়টা একটু খুলে বলা যাক এ বার। আপনি মোবাইল বা […]

সমুদ্রের নিচে রেললাইন! মুম্বাই থেকে আরব আমিরাত

যোগাযোগ ব্যবস্থায় এক অনন্য নজির? সমুদ্রের নিচ দিয়েই চলবে ট্রেন! এমনটাও কী হতে পারে? আস্ত একটা সাবমেরিন নাকি ট্রেনটা! মুম্বাই থেকে ফুজাইরাহ পর্যন্ত চালু হওয়ার কথা চলছে এই ট্রেনের। দ্রুতগতির এই ট্রেনের কথা প্রথম উঠে আসে সংযুক্ত আরব আমিরাতে-ভারত কনক্লেভে।আমিরাতের জাতীয় উপদেষ্টা কমিশনের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন এই ট্রেনের ভাবনার কথা। আমিরাতের মাসদারের এক স্টার্ট আপ […]

ফেসবুক থেকে আয় করবেন যেভাবে

ফেসবুক থেকে আয় করার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। নয়টি ভাষায় বিশ্বের ৩২টি দেশে এই সুবিধা চালু করেছে। সম্প্রতি অ্যাড ব্রেকস’র মাধ্যমে বাংলাদেশি ও বাংলাভাষীদের জন্য এই সুযোগটি করে দেওয়া হয়েছে।অ্যাড ব্রেকস কী?এক কথায় অ্যাডব্রেকস হলো বিজ্ঞাপন বিরতি। ফেসবুক পেজে প্রকাশ করা নিজস্ব ভিডিওর মধ্যে বিজ্ঞাপন প্রচার করাটাই হচ্ছে অ্যাড ব্রেকস। বাংলাদেশের ব্যবহারকারী ও সৃজনশীল নির্মাতারাও […]

আনন্দবাজারের খবর : ভিনগ্রহীরা পৃথিবী ঘুরে গিয়েছে, আমরাই দেখতে পাইনি, বললেন নাসার বিজ্ঞানী

ভিনগ্রহীরা ইতিমধ্যেই এসে পৃথিবী ঘুরে গিয়েছে? আমরাই ওদের দেখতে পাইনি? এমনটাই দাবি করলেন নাসার এক বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো। তাঁর হালের গবেষণাপত্রে। আনন্দবাজারের খবর । কেন দেখতে পাইনি, তা ব্যাখ্যা করতে গিয়ে নাসার এইমস রিসার্চ সেন্টারের কম্পিউটার বিজ্ঞানী কলম্বানো বলেছেন, “ভিনগ্রহীদের যে ছবি আমরা এত দিন ভেবেছি, এঁকেছি, সেই সবের সঙ্গে ভিনগ্রহীদের চেহারা মেলে না […]

হার্ট অপারেশন পৃথিবীর ইতিহাসে প্রথম, ৩২ কিলোমিটার দূর থেকে রোবটের মাধ্যমে

মেডিক্যাল সায়েন্সে নতুন নজির তৈরি করলেন ভারতের গুজরাটের হৃদরোগ বিশেষজ্ঞ তেজাস পটেল। রোগীর থেকে ৩০ কিলোমিটার দূরে বসে কম্পিউটারের মাধ্যমে রোবট চালিয়ে করলেন সফল হার্ট অপারেশন । সারা পৃথিবীর ডাক্তারি শাস্ত্রের ইতিহাসে এই ঘটনা অভূতপূর্ব।বুধবার আহমেদাবাদের অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে ছিলেন রোগী। মধ্যবয়স্কা এই নারীর ধমনীতে ৯০ শতাংশ ব্লক থাকার কারণে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে […]

ধেয়ে আসবে গ্রহাণু, পৃথিবীকে বাঁচাতে ‘বেন্নু’র কাছে পৌঁছে গেল নাসার যান

‘ঘাতক’-এর মুলুকে ঢুকল মানবসভ্যতা! এই প্রথম। দেড়শো বছর পর যার ধাক্কায় সাড়ে সর্বনাশের ভয়ে আপাতত থরহরিকম্প মানবসভ্যতা, সেই গ্রহাণু (অ্যাস্টারয়েড) ‘বেন্নু’র মুলুকে পৌঁছে গেল নাসার মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’। তার ‘মাটি’ তুলে আনতে। আগামী শতকের শেষের দিকে ওই ভয়ঙ্কর গ্রহাণুর ধাক্কা থেকে কী ভাবে বাঁচতে পারি, তার উপায় জানতে। কোথায় নামলে বেন্নুর ‘মাটি’ তুলে আনতে সুবিধা হবে, […]

কৌশলে ইলেকট্রিক বিল বাঁচানোর উপায়

শীতকাল সামনেই বলে আমরা অনেকেই ভেবে নেই ইলেকট্রিক বিলের খরচ কমবে অনেকটাই। কিন্তু ভুলে যাবেন না, ফ্যান-এসি না চললেও ঘন ঘন গরম জল ও গিজার ব্যবহার বিলের অঙ্ককে খুব বেশি পরিবর্তন করবে না। তবে আছে উপায় । বিল বাঁচাতে সারা বছরই রপ্ত করুন বিশেষ কিছু অভ্যাস।১/ বাল্ব বা টিউব মাঝে মধ্যেই পরিষ্কার করুন। এতে ভিতরের […]

নিজের অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন স্যাটেলাইট ফোন, কল করুন নেটওয়ার্ক ছাড়াই!

পানিতে-জঙ্গলে-আকাশে যেখানেই থাকুন না কেন, এ বারে একটা বিষয় একেবারে নিশ্চিত। আপনার মোবাইলের নেটওয়ার্ক আর আপনার সঙ্গে লুকোচুরি খেলতে পারবে না। কারণ মোবাইল স্ক্রিনে নেটওয়ার্ক দেখাক বা না দেখাক, ফোন করতে কোনও সমস্যাই হবে না! ভাবে? মাত্র কয়েকটা ধাপে খুব সহজে আপনার স্মার্টফোনকে স্যাটেলাইট ফোনে বদলে ফেলে। থুরায়া নামে একটি স্যাটেলাইট ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাডাপ্টর […]

আসুসের দুটি ফোনের ছবি ফাঁস

নতুন দুটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে আসুস। জেনফোন ম‍্যাক্স এম২ ও প্রো এম২ নামের দুটি ফোনের features নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছে গুঞ্জন। সেই ধারাবাহিকতায় এবার ফাঁস হয়েছে ছবি।প্রযুক্তি বিষয়ক সাইট উইনফিউচারে ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ডিভাইস দুটিতে রয়েছে নচ ডিসপ্লে ও ডুয়েল ক‍্যামেরা সেটআপ। ডিজাইনের দিক দিয়ে দুটি ফোনই দেখতে এক রকম। ডিসপ্লের নিচের […]

Vivo নিয়ে এল নতুন Y95

Y95পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সকল অফলাইন চ্যানেল এবং ফ্লিপকার্ট, অ্যামাজ়ন, পেটিএম মল এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোরের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও। পাওয়া যাবে বেশ কিছু অফারও। জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Vivo নিয়ে এল তাদের নতুন ফোন— Y95। ইনোভেশনের কথা মাথায় রেখেই Y সিরিজ়ের এই ফোনটি তাঁরা নিয়ে এসেছেন তাঁদের Sub-20K শ্রেণীর মধ্যে। Starry Black এবং Nebula Purple— এই […]

১৭ বছরের অ্যালিসার হাত ধরেই হয়ত ফুল ফুটবে মঙ্গলে

মঙ্গলের মাটিতে পা দেবে মানুষ। গড়ে উঠবে বসতি। ফুটবে ফুল। স্বপ্ন নয়, এমন বাস্তবের অপেক্ষাতেই রয়েছে পৃথিবী। খুব বেশি দেরি নেই। অদূর ভবিষ্যতেই সেই অচিনগ্রহে ঘুরে-বেড়াবে অ্যালিসা, বর্তমানে যার বয়স ১৭। আর সেই স্বপ্ন চোখে নিয়েই প্রত্যেকদিন একটু একটু করে নিজেকে প্রস্তুত করছে ওই স্কুলছাত্রী।ছেলেবেলা থেকেই মহাশূন্যে যাত্রার স্বপ্ন দেখত আমেরিকার লুজিয়ানার বাসিন্দা অ্যালিসা কারসন। […]

অবাক ঘটনা, নিলামে উঠল চাঁদের কণা!

৮ লক্ষ ৫৫ হাজার ডলার! তিন টুকরো চাঁদের কণার নিলামে দাম উঠল আকাশছোঁয়াই। ১৯৭০ সালে রাশিয়ার ‘লুনা ১৬’ অভিযানে পৃথিবীতে নিয়ে আসা হয়েছিল উপগ্রহের ওই তিনটি টুকরো। পরবর্তী কালে রুশ সরকার সেগুলি উপহার দেয় সোভিয়েত স্পেস প্রোগ্রামের প্রয়াত চিফ ডিজাইনার এবং ডিরেক্টর সের্গেই পাভলোভিচ কোরোলেভের স্ত্রী নিনা ইভানোভনা কোরোলেভাকে। ১৯৯৩ সালে সেগুলি নিলামে ৪ লক্ষ […]