জ্বালানি রূপান্তর হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলার কেন্দ্রীয় বিষয় ও প্রয়োজনীয় উপায়। আন্তর্জাতিক সমাজের উচিত, যৌথভাবে বিশ্বের জ্বালানি রূপান্তরের কাজ ত্বরান্বিত করা। জাতিসংঘে স্থায়ী চীনা প্রতিনিধি দলের শ্যাজে ডে’ফেয়ার্স সুন লেই, গতকাল (শুক্রবার) আয়োজিত বৈশ্বিক জ্বালানি রূপান্তর ত্বরান্বিতকরণ-বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের এক সংলাপে, এ সব কথা বলেন।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করতে হবে; জ্বালানি প্রযুক্তির উদ্ভাবন বিষয়ক সহযোগিতায় আরও বেশি উন্নয়নশীল দেশের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে; শিল্পের সহযোগিতা উন্নিত করতে হবে; উন্নয়নশীল দেশগুলোকে স্থানীয় শিল্প-শৃঙ্খল গড়ে তোলায় সহায়তা করতে হবে; এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারকাজ এগিয়ে নিতে হবে।
সূত্র: সিএমজি