ইন্টারনেট প্রযুক্তির প্রসারে মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাল চীন

স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে একটি পরীক্ষামূলক স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে।

বেইজিং সময় দুপুর ২টা ৩৫ মিনিটে লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের সাহায্যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি পূর্ব নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে।

এবারের উৎক্ষেপণ ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৩৯তম মিশন।

সূত্র: সিএমজি বাংলা