২৩ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এবং চীনা গণশান্তি ও নিরস্ত্রীকরণ সমিতির সভাপতি ফেং ছিং হুয়া একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে মাল্টা সফর করেন। এ সময় তিনি দেশটির জাতীয় সংসদের স্পিকার এবং উপপ্রধানমন্ত্রী ও জনস্বাস্থ্যমন্ত্রী ইয়ান বর্গের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি চীনের কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা এবং চীনের আয়োজিত কূটনৈতিক কার্যক্রমের সাফল্য তুলে ধরেন।
ফেং ছিং হুয়া বলেন, চীন ও মাল্টা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ঘনিষ্ঠ বন্ধু। দুই দেশের নেতাদের দিকনির্দেশনায় দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ উন্নয়নের ধারা বজায় রয়েছে। চীন মাল্টার সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও উন্নত করতে, রাজনৈতিক আস্থা সুসংহত করতে, বাস্তব সহযোগিতা গভীর করতে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের ভিত্তি আরও মজবুত করতে ইচ্ছুক।
জবাবে ইয়ান বর্গ বলেন, মাল্টা চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে। তিনি আরও বলেন, মাল্টা চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যাতে ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সম্পর্কের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা যায়।
সিএমজি