আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চীনের সিনহুয়া বার্তা সংস্থার প্রস্তাবিত ‘এশিয়া-প্যাসিফিক মিডিয়া পার্টনারশিপ’। প্রথম ধাপে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪১টি দেশ ও অঞ্চলের ৩১০টি প্রতিষ্ঠান এই উদ্যোগের সদস্য হিসেবে যুক্ত হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর এশিয়া-প্যাসিফিক মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ৪০টিরও বেশি দেশ ও অঞ্চল, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৪০০ জনের বেশি প্রতিনিধির উপস্থিতিতে ‘এশিয়া-প্যাসিফিক মিডিয়া পার্টনারশিপ প্রোগ্রামে’র আয়োজক কমিটি গঠন করা হয়।
গণমাধ্যম ও থিংক ট্যাংকের মধ্যে সহযোগিতামূলক যোগাযোগ জোরদার করার লক্ষ্যে কমিটি একটি বিশেষ উদ্যোগ ঘোষণা করে এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গণমাধ্যম ও থিংক ট্যাংকগুলোকে এই অংশীদারত্বে যোগ দেওয়ার আহ্বান জানায়।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে এই পার্টনারশিপ চারটি মূল প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো- উচ্চপর্যায়ের সংলাপ, সহযোগিতামূলক যোগাযোগ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বাস্তবসম্মত সহযোগিতা।
ব্যবহারিক সহযোগিতার অংশ হিসেবে এই উদ্যোগের আওতায় নিয়মিত উচ্চপর্যায়ের মিডিয়া সংলাপ আয়োজন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গণমাধ্যমগুলোর মধ্যে যৌথভাবে মানসম্পন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করা, এশিয়া-প্যাসিফিকের সাংবাদিকদের জন্য চীনে ইনবাউন্ড রিপোর্টিং ট্যুর আয়োজন এবং মিডিয়া পেশাজীবীদের জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার মতো নানা কার্যক্রম হাতে নেওয়া হবে।
সিএমজি