চীনা গবেষণাগারে জ্বলজ্বলে গাছ

কল্পনার জগৎ যেন বাস্তবে নেমে এসেছে। জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে চীনের এক বায়োটেকনোলজি কোম্পানি ম্যাজিকপেন তৈরি করেছে অন্ধকারে জ্বলজ্বলে এক উদ্ভিদ। রাতে এই ফুল আর পাতার আলো যেন মনে করিয়ে দেয় অ্যাভাটার সিনেমার রহস্যময় গ্রহ—প্যান্ডোরার জাদুকরী দৃশ্য।

২০২৬ সালের চোংকুয়ানছুন ফোরামে প্রদর্শিত উদ্ভিদগুলো ইতোমধ্যেই সবার দৃষ্টি কাড়ছে। ফায়ারফ্লাই আর জ্বলজ্বলে ছত্রাকের বায়োলুমিনেসেন্ট জিন উদ্ভিদের কোষে সংযোজন করে তৈরি করা হয়েছে এই প্রযুক্তি। ফলে অর্কিড, সূর্যমুখী ও চন্দ্রমল্লিকাসহ ২০টিরও বেশি প্রজাতির গাছ এখন অন্ধকারেই আলোকিত হতে পারে।

কোম্পানির প্রতিষ্ঠাতা ড. লি রেনহান বলেন, শৈশবে বাঁশবাগানে শুয়ে জোনাকির আলো দেখেই মনে হয়েছিল—যদি গাছপালাও এভাবে জ্বলে উঠত!

এই প্রযুক্তি শুধু সৌন্দর্যের জন্য নয়, ভবিষ্যতের সবুজ আলোর ব্যবস্থাও হতে পারে। বিদ্যুৎ ছাড়াই পার্ক বা নগরীর উন্মুক্ত স্থানে আলো দিতে পারে এসব উদ্ভিদ—যা শক্তি সাশ্রয়ী ও কম কার্বন নির্গমনকারী।

সূত্র: সিএমজি

china‍science