চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বিশ্বের জন্যও সুযোগ: সি চিন পিং

নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বুধবার) সকালে শেনচেনে বলেন, চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ শুধু নিজের উন্নয়নের নীলনকশা নয়, বরং এটি এশিয়া-প্যাসিফিক, এমনকি বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুযোগ সৃষ্টি করছে ও করবে; এটি বিশ্বের শিল্প ও বাণিজ্য মহলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতীক।

তিনি বলেন, বিশ্বের শিল্প ও বাণিজ্য মহলের জন্য চীনের আছে অত্যন্ত বড় আকারের উন্মুক্ত বাজার; চীনে আছে বিশ্বের বৃহত্তম মধ্যম আয়ের জনগোষ্ঠী; এখানে বিনিয়োগ ও ভোগের সম্ভাবনাও বিশাল।

সি আরও বলেন, উদ্ভাবন ও পরিবেশবান্ধব রূপান্তর হলো চীনের অর্থনীতির মূল কথা। তা ছাড়া, চীন বিশ্বের শিল্প ও বাণিজ্য মহলের জন্য সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে চলেছে। একপাক্ষিকতা ও সংরক্ষণবাদের ঝুঁকির মোকাবিলায় চীন সবসময়, সত্যিকার বহুপক্ষবাদ অনুশীলন করে; দৃঢ়ভাবে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করে; বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম-নীতি রক্ষা করে; বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারকাজ বেগবান করার পক্ষে অবস্থান নেয়; অব্যাহতভাবে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতার জন্য স্থিতিশীলতা ও নিশ্চয়তার যোগান দেয়। সিএমজি