নভেম্বর ৪: গত ৩ নভেম্বর (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের জাতীয় পরিকল্পনা, বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী অং কিয়াও হো। একাদশ লানছাং-মেকং সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীন সফর করছেন অং কিয়াও হো।
ওয়াং ই বলেন, চীন ও মিয়ানমার সুখে-দুঃখে ভাই ভাই এবং অভিন্ন কল্যাণের সম্প্রদায়। দেশটির রাজনৈতিক সমঝোতা অর্জন ও নতুন সরকারের পরিস্থিতি স্থিতিশীল করার কাজে পাশে থাকবে চীন।
দেশটির অর্থনীতির উন্নয়ন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুনরুজ্জীবন অর্জনে চীন সমর্থন করে এবং মিয়ানমারকে চীন একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে মনে করে বলেও জানান তিনি।
ওয়াং ই আরও বলেন, দুই দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ার কাজকে আরও গভীর ও সুদৃঢ় করতে মিয়ানমারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বেইজিং।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর মতে, উভয় পক্ষের উচিত উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে সমন্বয় সাধন করা, চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের মূল প্রকল্পগুলোকে স্থিরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং জ্বালানি সম্পদের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করা।
অং কিয়াও হো বলেছেন, মিয়ানমার শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চনীতিকে সমুন্নত রাখে, মিয়ানমার ও চীনের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যায় এবং সর্বদা এক-চীন নীতি মেনে চলে।
সম্প্রতি প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সফল চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়য়নে জোরালোভাবে সহায়তা করেছে বলেও জানান তিনি।
অং কিয়াও হো আরও বলেন, ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনে সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিয়ানমার। মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার স্তর ক্রমাগত উন্নত করতেও চীনের সঙ্গে কাজ করার আগ্রহী তার দেশ।
(রুবি/ফয়সল/সুবর্ণা)
王毅会见缅甸国家计划、投资与对外经济部部长昂觉霍
2026年11月3日,中共中央政治局委员、外交部长王毅在北京会见来华出席澜湄合作第十一次外长会的缅甸国家计划、投资与对外经济部部长昂觉霍。
王毅表示,中缅是同甘共苦的胞波兄弟,也是守望相助的命运共同体。中方支持缅甸实现政治和解,支持缅甸新政府稳定局势、发展经济、改善民生、实现振兴,始终是缅可以依赖的战略伙伴,愿同缅方共同努力,推动中缅命运共同体建设走深走实。双方要统筹发展和安全,稳步推进中缅经济走廊重点项目,加强能源资源等领域合作。
昂觉霍表示,缅方秉持和平共处五项原则弘扬缅中传统友谊,始终恪守一个中国原则。敏昂莱总统不久前成功访华,有力推进两国关系发展。缅方感谢中方对缅震后重建援助,愿同中方携手,加快实施缅中经济走廊项目,不断提升两国互利合作水平。