চীনের সি৯১৯-এর অধিক-উচ্চতায় উড্ডয়ন-উপযোগী সংস্করণের প্রথম ফ্লাইট সম্পন্ন

শাংহাই পুতং আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সি৯১৯-এর অধিক-উচ্চতায় উড্ডয়ন-উপযোগী সংস্করণটির প্রথম ফ্লাইট সম্পন্ন হয়েছে। এটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী বিমান সিরিজের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অফ চায়নার তথ্যমতে, বিমানটি আকাশে এক ঘণ্টা ৫৯ মিনিট অবস্থান ও পূর্বনির্ধারিত সকল পরীক্ষামূলক ধাপ সফলভাবে সম্পন্ন করে।

সি৯১৯-এর অধিক-উচ্চতায় উড্ডয়ন-উপযোগী সংস্করণটি মূলত স্ট্যান্ডার্ড বা সাধারণ সি৯১৯ মডেলের ওপর ভিত্তি করে তৈরি হলেও এতে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমানের মূল কাঠামো বা ফিউজলেজের দৈর্ঘ্য কমানো এবং উন্নত অন-বোর্ড সিস্টেম সংযোজন, যা অধিক-উচ্চতায় অবস্থিত বিমানবন্দরগুলোর পরিচালনগত প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে।

সূত্র: সিএমজি বাংলা