নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেসরকারি মহাকাশ কোম্পানি গ্যালাকটিক এনার্জির তৈরি ‘সেরেস-২’ রকেট শনিবার সকালে চারটি উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। বেইজিং সময় সকাল ৭টা ৩৭ মিনিটে চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
চীনা মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্যালাকটিক এনার্জির তৈরি সেরেস-২ রকেটের এটি দ্বিতীয় উৎক্ষেপণ। ট্রাক থেকে উৎক্ষেপণের উপযোগী এই মাঝারি সক্ষমতার রকেটটি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আগের সেরেস-১ মডেল থেকে তৈরি করা হয়েছে। সেরেস-১ এ পর্যন্ত ২১টি উৎক্ষেপণ সম্পন্ন করে ৮৯টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রকেটটির ওজন প্রায় ১০০ টন। রকেটটির ওজন প্রায় ১০০ টন। এটি মহাকাশে সর্বোচ্চ ১ দশমিক ৬ টন ওজনের উপগ্রহ নিয়ে যেতে পারে।
সূত্র: সিএমজি