চীনের হ্যফেই শহরে ‘বিশ্ব উত্পাদন সম্মেলন, ২০২৬’ উদ্বোধন

আজ (রোববার), চীনের আনহুই প্রদেশের হ্যফেই শহরে উদ্বোধন হয়েছে, ‘বিশ্ব উত্পাদন সম্মেলন (ডাব্লিউএমসি), ২০২৬’। চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং তোংইউয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।

ভাষণে তিনি বলেন, উত্পাদন-শিল্প বস্তনিষ্ঠ অর্থনীতির ভিত্তি, একটি জাতির ভিত্তি, এবং শক্তিশালী জাতির মূল কাঠামো। ২০১৯ সালের সম্মেলেনের সাফল্য কামনা করে পাঠানো প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে, চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে হাতে হাত রেখে, উত্পাদন-শিল্পের বুদ্ধিদীপ্ত, সবুজ ও সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করে যাচ্ছে। চীন বিশ্বের উত্পাদন-শিল্পের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখে চলেছে।

তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল দেশ হিসেবে চীন বিভিন্ন পক্ষের সাথে নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে এবং সে অনুযায়ী সাড়া দিয়ে, প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে নতুন শিল্পে গতি সঞ্চার করা, এআই’র মাধ্যমে বুদ্ধিমান উত্পাদনে নতুন সুবিধা তৈরি করা, সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নের মাধ্যমে রূপান্তরের নতুন ভিত্তি গড়ে তোলা, এবং উন্মুক্তকরণ ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নের নতুন পরিসর সম্প্রসারণ করার ওপর মনোযোগ দিয়ে, যৌথভাবে বুদ্ধিমান উত্পাদন জগতের একটি সুন্দর নতুন চিত্র অঙ্কন করে।

বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চলের ২ সহস্রাধিক অতিথি ‘বুদ্ধিমান উত্পাদন: একটি উন্নত বিশ্ব গড়া’ শীর্ষক প্রতিপাদ্যের আওতায় এবারের সম্মেলনে অংশগ্রহণ করছেন। সূত্র: সিএমজি