১৬তম চীন আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনীতে (এয়ারশো চায়না) তিন ধরনের হেলিকপ্টার ফ্লাইট প্রদর্শনী করবে চীনের গণমুক্তি ফৌজে’র সেনাবাহিনী। বাহিনীটি শুক্রবার এ তথ্য জানিয়েছে।
প্রদর্শনীটি ৭ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের উপকূলীয় শহর চুহাইয়ে অনুষ্ঠিত হবে।
বাহিনীটি জানিয়েছে, এয়ারশো চায়নায় প্রথমবারের মতো জে-২০টি হেলিকপ্টার প্রদর্শিত হবে। এ সময় হেলিকপ্টারগুলো স্থলবাহিনীর সঙ্গে মিলে আক্রমণ চালানোর মহড়া এবং সেনাদের নির্দিষ্ট স্থানে নামাবে। লক্ষ্য হবে গুরুত্বপূর্ণ এলাকা দখল মুক্ত করে নিরাপদ রাখা।
পিএলএ সেনাবাহিনী মোট ছয় শ্রেণির ২৪টি সক্রিয় প্রধান যুদ্ধসরঞ্জাম প্রদর্শন করবে। এর মধ্যে রয়েছে ১০০ টাইপ ট্যাংক।
প্রদর্শনীতে চালকবিহীন ও বুদ্ধিমান প্রযুক্তি দেখানো হবে। এতে সেনাবাহিনীর আধুনিক যুদ্ধ, আক্রমণ ও প্রতিরক্ষার সক্ষমতা তুলে ধরা হবে।
প্রদর্শনীতে চীনের বিমান বাহিনী তাদের আধুনিক যুদ্ধবিমান ও পরিবহন বিমান দেখাবে। এর মধ্যে রয়েছে জে-৩৫এ ও জে-২০এ স্টেলথ যুদ্ধবিমান, জে-১৬ যুদ্ধবিমান, ওয়াই-২০বি বৃহৎ কার্গো বিমান এবং টাইপ ০৫৫ ডেস্ট্রয়ার ও টাইপ ০৭৫ উভচর আক্রমণ জাহাজ।
এ বছর এয়ারশো চায়নার ৩০তম বার্ষিকী। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকে এটি চীন ও বিদেশের উন্নত বিমানপ্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
শুভ/নাহার
সিএমজি