দীর্ঘ বিরতির পর বেইজিং-পিয়ংইয়ং সরাসরি ফ্লাইট শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর চীনের রাজধানী বেইজিং এবং উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইট বেইজিং থেকে ছেড়ে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে পৌঁছায়।

ফ্লাইটটি পিয়ংইয়ংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইয়াচুন এবং অন্যান্য উচ্চপদস্থ কূটনীতিকরা বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের স্বাগত জানান।

এই ফ্লাইটের মাধ্যমেই দুই দেশের রাজধানীর মধ্যে নিয়মিত বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে আবার শুরু হলো। এর ফলে এখন থেকে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।

সূত্র: সিএমজি

china