দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে চীনের কেন্দ্রীয় ব্যাংক

বন্যা নিয়ন্ত্রণ, দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সহায়তা দিতে ১০০ বিলিয়ন ইউয়ান তহবিল বাড়িয়েছে চীনের কেন্দ্রীয় গণব্যাংক (পিবিওসি)।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা খাতের জন্য বরাদ্দ পুনঃঋণের পরিমাণ বাড়িয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আর্থিক সহায়তা জোরদার করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যক্তিমালিকানাধীন ব্যবসা, কৃষি ও পশুপালন খাতের প্রতিষ্ঠান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আরও বেশি ঋণ সহায়তা দিতে উৎসাহিত করা হবে।

এ সুবিধার আওতায় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং হুবেই, কানসু ও চেচিয়াং প্রদেশের বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো অগ্রাধিকার পাবে।

পিবিওসি জানায়, সংশ্লিষ্ট প্রাদেশিক শাখাগুলোকে নতুন পুনঃঋণ তহবিলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা