দুশানবেতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র প্রধানমন্ত্রীদের পরিষদের ২৫তম বৈঠকের অবকাশে, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন শান্তি-আলোচনাকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫৫ বছরে, চীন-ইরান সম্পর্ক স্থিতিশীলভাবে সামনে এগিয়েছে। চীন ইরানের সাথে বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা আরও উন্নত করতে ইচ্ছুক।

জবাবে আরেফ বলেন, ইরানও চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রসারের জন্য, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং-এর গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রস্তাবসমূহকেও ইরান সমর্থন করে। ইরান সংলাপের মাধ্যমে মতভেদ সমাধান করে, আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারেও আগ্রহী।

সূত্র: সিএমজি