নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

নতুন করে একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে ‘লং মার্চ-৮এ’ রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

চীনের স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে হাইনান বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

এটি চীনের নিম্নকক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের ২৮তম বহর।

সূত্র: সিএমজি