জুলাই ৭: তুরস্কের আঙ্কারায় ৭ থেকে ৮ জুলাই পর্যন্ত ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের “দা নেশন” গত ৬ জুলাই জানিয়েছে যে, ন্যাটো প্রধানত প্রতিরক্ষা ব্যয়, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবে এবং একই সাথে “ক্রুদ্ধ” মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হবে। ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রায়শই ন্যাটোর সমালোচনা করেছেন, যুক্তরাষ্ট্র-ন্যাটো সম্পর্ককে “অযৌক্তিক” বলে অভিহিত করেছেন, এবং ইউরোপ থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কোনো কোনো বিশ্লেষক মনে করেন, এটি শীর্ষ সম্মেলনে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
জানা গেছে, ট্রাম্পসহ ন্যাটোর ৩২টি সদস্য রাষ্ট্রের নেতারা, এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিয়েন, গত ৭ জুলাই সন্ধ্যায়, ন্যাটো নেতাদের সাথে একটি নৈশভোজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই শীর্ষ সম্মেলনে ন্যাটো নেতারা প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, সামরিক শিল্প উত্পাদন বাড়ানো এবং প্রতিরক্ষার ‘দায়ভার’ যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের ওপর স্থানান্তরের উপায় নিয়ে আলোচনা করবেন।
সিএমজি