পাক নভোচারীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের যোগাযোগ

নভেম্বর ২৮: আজ (শনিবার) পাকিস্তান মহাকাশ ও ঊর্ধ্ব বায়ুমণ্ডল গবেষণা পরিষদ সদর দপ্তরে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, চীনের মহাকাশকেন্দ্রে অবস্থানরত পাক নভোচারী মুহাম্মদ জিশান আলী-র সঙ্গে যোগাযোগ করেন। চীনের মানববাহী মহাকাশ প্রকৌশল কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিএমজি