পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান চীনের

চীনের নিরস্ত্রীকরণ বিষয়ক দূত লি চি চিয়াং, গতকাল (শুক্রবার) সাধারণ পরিষদের প্রথম কমিটির পারমাণবিক বিষয়ক সভায় দেওয়া ভাষণে, আন্তর্জাতিক সমাজকে যৌথভাবে পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় কাজ করার আহ্বান জানান।

লি বলেন, ঠান্ডাযুদ্ধের মানসিকতাই আন্তর্জাতিক কৌশলগত নিরাপত্তা পরিস্থিতির অবনতির সবচেয়ে বড় কারণ। আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার ক্ষেত্রে দ্বৈতনীতিই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। পারমাণবিক ক্ষেত্রে বৈশ্বিক শাসনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো একপাক্ষিকতা। আন্তর্জাতিক সমাজের উচিত, একটি অভিন্ন, ব্যাপক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা ধারণা সমুন্নত রাখা এবং পারমাণবিক ক্ষেত্রের ঝুঁকি ও প্রতিবন্ধকতা মোকাবিলায় একসঙ্গে কাজ করা।

তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি হলো আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ ও বিস্তার রোধ ব্যবস্থার মূল ভিত্তি। সকল পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উচিত পর্যায়ক্রমে পারমাণবিক নিরস্ত্রীকরণের দিকে অগ্রসর হওয়ার বিষয়ে প্রকাশ্যে অঙ্গীকার করা।

সূত্র: সিএমজি