প্রতিবেশী কূটনীতিতে আসিয়ানকে অগ্রাধিকার দেয় চীন: আসিয়ান মহাসচিবের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই

বেইজিংয়ে সফররত আসিয়ান মহাসচিব কাও কিম হংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

গতকালের (মঙ্গলবার) সাক্ষাতে ওয়াং ই বলেন, চীন আসিয়ানকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং প্রতিবেশী কূটনীতিতে আসিয়ানকে অগ্রাধিকার দেয়।

তিনি আরও বলেন, আসিয়ানের ঐক্য ও সম্প্রদায় গঠনে চীন সমর্থন দিয়ে যাবে, আঞ্চলিক কাঠামোয় আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা সমর্থন করবে। চীন-আসিয়ান অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে চীন কাজ করতে ইচ্ছুক বলেও জানান ওয়াং ই।

ওয়াং ই আরও বলেন, চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে ‘দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণাপত্র’ বাস্তবায়ন এবং ‘দক্ষিণ চীন সাগরের আচরণবিধি’ নিয়ে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে ইচ্ছুক।

কাও কিম হং বলেন, চীন আসিয়ানের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার। আসিয়ান চীনের সঙ্গে বাস্তবসম্মত সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করতে এবং যৌথভাবে দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি