প্রথম ত্রৈমাসিকে চীনের নতুন গুণগত উৎপাদন শক্তির বিকাশে নতুন সাফল্য: জাতীয় পরিসংখ্যান ব্যুরো

এপ্রিল ১৬: আজ (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মাও শেংইয়ং জানিয়েছেন, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চীনের নতুন গুণগত উৎপাদন শক্তির বিকাশে নতুন সাফল্য অর্জিত হয়েছে। শিল্প খাতের উন্নয়ন এখন উচ্চমানের, বুদ্ধিভিত্তিক, সবুজ ও উদ্ভাবনী ধারার দিকে অগ্রসর হচ্ছে।

জানা গেছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে উচ্চমানের উৎপাদন এবং আধুনিক পরিষেবা শিল্পের দ্রুত বিকাশ ঘটেছে। মহাকাশ, কোয়ান্টাম প্রযুক্তি এবং বায়োমেডিসিনের মতো আধুনিক ক্ষেত্রগুলোতে অর্জিত উদ্ভাবনী সাফল্য দ্রুত বাস্তবায়িত হচ্ছে, যা শিল্পের আধুনিকীকরণে ক্রমাগত সহায়তা করে যাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রথম ত্রৈমাসিকে নির্ধারিত মাত্রার উপরের উচ্চপ্রযুক্তিগত উৎপাদন খাতের সংযোজিত মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ১২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি নির্ধারিত মাত্রার উপরের মোট শিল্প খাতের সংযোজিত মূল্যের ১৬.৯ শতাংশ। এর মধ্যে, উচ্চপ্রযুক্তির মহাকাশ ও সরঞ্জাম উৎপাদন শিল্প ১৭.৭ শতাংশ এবং বিমান উৎপাদন শিল্প ২৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তা ছাড়া, বুদ্ধিভিত্তিক উন্নয়নের অগ্রণী ভূমিকাও ক্রমাগত শক্তিশালী হচ্ছে। চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাণিজ্যিক ও বৃহৎ পরিসরের প্রয়োগে পর্যায়ক্রমিক সাফল্য অর্জিত হয়েছে।

মাও শেংইয়ং আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার চালিকাশক্তি এখন কাঁচামাল এবং জ্বালানি নিরাপত্তা প্রদানকারী রাসায়নিক ও বিদ্যুৎ শিল্পের মতো প্রাথমিক খাতগুলো পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র: সিএমজি

china