জুলাই ২১: ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক আজ (মঙ্গলবার) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হয়েছে। আগামী কয়েকদিন ধরে আসিয়ান সদস্য রাষ্ট্র এবং বিভিন্ন সংলাপ সহযোগী দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর মতবিনিময়ে করবেন।
জটিল ও অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতির অসংখ্য প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে, এই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আলোচনা প্রক্রিয়া ও ফলাফল আঞ্চলিক দেশগুলো এবং আন্তর্জাতিক সমাজের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
সূত্র: সিএমজি বাংলা