বেইজিংয়ে অনুষ্ঠিত হবে চায়না সায়েন্স ফিকশন কনভেনশন ২০২৬

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেইজিংয়ে আগামী ২৭ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চায়না সায়েন্স ফিকশন কনভেনশন। বিজ্ঞান কল্পকাহিনি ও আধুনিক প্রযুক্তির নতুন দিক তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই আয়োজন।

এবারের আয়োজনে ‘এমবডিড ইন্টেলিজেন্স’ প্রযুক্তিতে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ‘মিশন টু দ্য মুন’সহ নতুন কিছু সায়েন্স ফিকশন চলচ্চিত্রও উন্মোচন করা হবে।

কনভেনশনে মোট ৮টি বড় আয়োজন থাকবে, যার মধ্যে রয়েছে সাই-ফাই গেম ইন্ডাস্ট্রি ফোরাম।

প্রতিবেদন অনুযায়ী, চীনের সায়েন্স ফিকশন শিল্পের বাজারমূল্য টানা তিন বছর ধরে ১০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। বর্তমানে সাই-ফাই গেম এই খাতের একটি প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে। পাশাপাশি সাই-ফাই ভিত্তিক পণ্য ও সাংস্কৃতিক পর্যটন খাতও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

ফয়সল/জেনিফার

তথ্য: সিনহুয়া ছবি: সংগৃহীত

china