চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেস ২০২৬। রোববার ইয়ানছি লেকে শুরু হওয়া দুই সপ্তাহের এই আয়োজনে চীনসহ বিভিন্ন দেশের এক হাজারের বেশি বিজ্ঞানী, গবেষক ও তরুণ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চারজন ফিল্ডস মেডেলজয়ী বিজ্ঞানী—শিং-থু ইয়াউ, ম্যাক্সিম কন্তসেভিচ, মার্টিন হেয়ারার ও কাওচের বিরকার। আরও ছিলেন টিউরিং অ্যাওয়ার্ডজয়ী রবার্ট টারজান।
এবারের কংগ্রেসে মৌলিক বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য নয়জন বিশিষ্ট বিজ্ঞানীকে আইসিবিএস মেডেল দেওয়া হয়েছে।
এই সম্মাননা দেওয়া হয় মৌলিক বিজ্ঞানে যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে। বিজ্ঞান ও গবেষণার অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাদের এই সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের ৮০ জনের বেশি শীর্ষস্থানীয় বিজ্ঞানী, ৪০০ জনের বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক এবং ৩০টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ৮০০ জনের বেশি গবেষক ও তরুণ শিক্ষার্থী অংশ নেন।
সূত্র: সিএমজি