ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারী আচরণ ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগমূলক কর্মকাণ্ডের বিষয়ে চীন তীব্র অসন্তোষ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ পক্ষের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও দাখিল করেছে চীন। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন নিয়মিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট এক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেছেন।
কুও চিয়া খুন বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাজ্যে অবস্থিত চীনা দূতাবাস সম্প্রতি একাধিক প্রতিবেদন পেয়েছে, যেখানে বলা হয়েছে, ব্রিটিশ সীমান্তরক্ষী কর্মকর্তারা চীনা নাগরিকদের দীর্ঘ সময় ধরে আটক ও জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করছেন।
তিনি বলেন, চীন তার নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং আইনসম্মত অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
যুক্তরাজ্যে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন চীনা নাগরিকদের অসুবিধা ও ক্ষতি এড়াতে যুক্তরাজ্যে অবস্থিত চীনা দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান মুখপাত্র।
সূত্র: সিএমজি