‘আমরা সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন পুনরুদ্ধারে গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে যাব।’ আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে। ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মাও নিং আরও বলেন, চীন সংশ্লিষ্ট বিষয়ে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছে।
সূত্র: সিএমজি