এপ্রিল ২৩: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং, গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের সিরিয়াবিষয়ক এক উন্মুক্ত সভায় বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যেন সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে না-পারে, তা নিশ্চিত করা উচিত।
ফু ছং বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং এর বহির্গামী প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে, যা ইতোমধ্যেই সিরিয়ার ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে রয়েছে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তির সুযোগ কাজে লাগিয়ে, সর্বোচ্চ সংযম বজায় রেখে, এবং সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মতভেদ দূরীকরণে প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানায়, যাতে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা যায়। আন্তর্জাতিক সমাজের উচিত, সম্মিলিতভাবে কাজ করে, মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার রোধ করা।
তিনি বলেন, চীন সিরিয়াকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে তার নিজস্ব উন্নয়ন-সক্ষমতা পুনরুদ্ধারের পক্ষে। সিরিয়ার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করে এবং জরুরি মানবিক চাহিদা পূরণে আরও বড় অবদান রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি আহ্বান জানায় চীন।
তিনি আরও বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে। এই কার্যকলাপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। সূত্র: সিএমজি
中国代表强调应避免中东战火冲击叙利亚安全稳定
中国常驻联合国代表傅聪22日在联合国安理会叙利亚问题公开会上发言,强调应避免中东战火冲击叙利亚安全稳定。
傅聪说,中东紧张局势持续,外溢影响不断蔓延,给本已脆弱的叙利亚形势带来新的复杂因素。当前中东局势处于战和转换的关键阶段。中方呼吁相关方抓住和平窗口,保持最大克制,拿出最大诚意,继续坚持通过政治外交途径化解争端,实现全面、持久停火止战。国际社会应当共同努力,避免中东战火升级扩大、冲击叙利亚安全稳定。
傅聪说,中方支持将人道援助转向发展援助的大方向,支持叙利亚融入全球经济体系,恢复自身发展动力。中方呼吁国际社会加大对叙人道援助力度,为解决最迫切的人道需求作出更大努力。
傅聪说,以色列在叙以隔离区内开展军事行动,袭击叙利亚南部地区。这些行动违反国际法,应当立即停止。