মহাকাশের পরিবেশে নজর রাখতে স্যাটেলাইট পাঠাল চীন

চীন একটি লং মার্চ-৩বি বাহক রকেটে করে সফলভাবে নতুন একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে।

শিচিয়ান-৩১ নামের স্যাটেলাইটটি দক্ষিণ-পশ্চিম সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেইজিং সময় মঙ্গলবার বিকেলে উৎক্ষেপিত হয়। স্যাটেলাইটটির মূল কাজ হবে মহাকাশের পরিবেশ শনাক্ত করা।

এটি লং মার্চ সিরিজের ৬৫১তম ফ্লাইট মিশন।

সূত্র: সিএমজি

china