মহাকাশে চীনের নতুন স্যাটেলাইট

মহাকাশ গবেষণায় নিজেদের অবস্থান আরও সুসংহত করতে নতুন এক স্যাটেলাইট গুচ্ছ কক্ষপথে পাঠাল চীন। শনিবার উত্তর চীনের শানসি প্রদেশের থাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

বেইজিং সময় শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে একটি উন্নত সংস্করণের ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের সাহায্যে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়। এরপর পূর্বনির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে।

এই স্যাটেলাইট চীনের মেগা বাণিজ্যিক লো-অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্পেসেইল কনস্টেলেশন’-এর অংশ হিসেবে কাজ করবে। পৃথিবীর নিম্ন কক্ষপথে এই বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে বিশ্বজুড়ে নিরবচ্ছিন্ন ও দ্রুত গতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই চীনের এই প্রকল্পের মূল লক্ষ্য।

সূত্র: সিএমজি