মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবি (ইউয়ান)-এর বিনিময় হার আরও শক্তিশালী হয়েছে। মঙ্গলবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থা জানিয়েছে, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ৩১ পিপস বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬.৭৯১৭ ইউয়ানে দাঁড়িয়েছে।
চীনের স্পট বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।
এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।
সূত্র: সিএমজি বাংলা