ম্যানিলায় জাপানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়নি ওয়াং ই’র

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থানকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে জাপানি কর্মকর্তাদের বৈঠকের কোন আয়োজন ছিল না এবং তাদের সঙ্গে তার কোন আলাপ হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রোববার এ খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

সূত্র জানায়, ম্যানিলা সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি কর্মকর্তাদের বৈঠক নির্ধারিত ছিল না। সম্প্রতি ম্যানিলায় বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধির সঙ্গে আলাপ এবং বৈঠক হয় ওয়াং ই’র। এর মধ্যেই এ খবর জানাল সিনহুয়া।

সূত্র: সিএমজি বাংলা