এপ্রিল ১৬: সম্প্রতি বৈধ ভিসা নিয়ে একাডেমিক সম্মেলনে যোগ দিতে প্রায় ২০জন চীনা পণ্ডিত যুক্তরাষ্ট্রে সফর করেছেন। তবে সিয়াটল বিমানবন্দরে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা (সিবিপি) কর্মীদের দ্বারা তারা অযৌক্তিকভাবে জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন এবং তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাস ও কনস্যুলেট যুক্তরাষ্ট্রে সফররত বা গমনেচ্ছুক চীনা নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে সতর্ক করেছে। এ ছাড়া, দেশটিতে প্রবেশের আগে সংশ্লিষ্ট বিভিন্ন নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: সিএমজি