সেপ্টেম্বর ২১: আজ (সোমবার) বেইজিংয়ে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর এক সভায় সভাপতিত্ব করেন, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং।
সভায়, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত, সিপিসি-র দ্বাদশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় “সিপিসি-র কেন্দ্রীয় কমিটির ‘দলের পূর্ণাঙ্গ ও কঠোর শাসনব্যবস্থাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান বিষয়গুলো অধ্যয়ন করার সিদ্ধান্ত’” শীর্ষক খসড়া দলিল পর্যালোচনা করা হয়। সভায় খসড়া দলিলটি সংশোধন করে, বিবেচনার জন্য ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে পেশ করার, সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় জোর দিয়ে বলা হয়, দলের শাসনতান্ত্রিক অবস্থানকে সুসংহত করা ও চীনা জাতির মহান পুনরুজ্জীবন বাস্তবায়নের কৌশলগত দৃষ্টিকোণ থেকে দলের সর্বাঙ্গীণ ও কঠোর শাসনকে নিরন্তর এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে; আরও উচ্চ মানদন্ডের ভিত্তিতে ও আরো বাস্তব ব্যবস্থা নিয়ে, নতুন যুগে সার্বিকভাবে কঠোর দল প্রশাসনের অভিজ্ঞতা বজায় ও প্রচার করতে হবে; দলের প্রধান সমস্যাগুলো মোকাবিলা ও সমাধান করতে হবে।
সূত্র: সিএমজি