আন্তর্জাতিক সম্প্রচার প্রদর্শনীতে বিশ্বমানের প্রযুক্তি তুলে ধরে তাক লাগাল সিএমজি

বেইজিংয়ে ৩৩তম আন্তর্জাতিক বেতার, টিভি এবং চলচ্চিত্র (বিআইআরটিভি) প্রদর্শনীতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক সম্প্রচার প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবনসমূহ প্রদর্শন করেছে। একটি উন্নত লার্জ-স্কেল মডেল এবং থ্রি-ডি ইমারসিভ অডিও পণ্যের সমন্বয়ে সংস্থাটি দেখিয়ে দিয়েছে কীভাবে এআই প্রযুক্তি পুরো সংবাদ ও বিনোদনমাধ্যমকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে।

শনিবার শেষ হওয়া চার দিনব্যাপী প্রদর্শনীতে বৈশ্বিক সম্প্রচার, চলচ্চিত্র ও অনলাইন অডিও-ভিজ্যুয়াল খাতের সেরা উদ্ভাবন ও প্রয়োগমূলক সাফল্যগুলো তুলে ধরা হয়।

সিএমজি-র নির্ধারিত প্রযুক্তি উদ্ভাবন জোনে বিগত এক বছরে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা, আল্ট্রা-হাই ডেফিনিশন, ক্লাউড প্রোডাকশন এবং অল-মিডিয়া মোবাইল ব্রডকাস্টিংয়ের বাস্তবভিত্তিক সফল প্রয়োগ উপস্থাপন করা হয়। বিষয়বস্তু তৈরি ও প্রধান প্রধান অনুষ্ঠান প্রযোজনা থেকে শুরু করে সরাসরি ক্রীড়া সম্প্রচার এবং দর্শকের রিয়েল-টাইম অভিজ্ঞতা—প্রতিটি ক্ষেত্রেই এআই ব্যবহারের আধুনিকতম উদাহরণ তুলে ধরে সিএমজি। আয়োজনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সংস্থাটির আপগ্রেডেড লার্জ-স্কেল মডেল ৩.০।

একই প্রদর্শনীতে ‘চায়না অ্যাসোসিয়েশন অব রেকর্ডিং ইঞ্জিয়ার্স’ এবং ‘ইউএইচডি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে থ্রি-ডি ইমারসিভ অডিওর সমন্বয় প্রদর্শন করা হয়। সিএমজির নেতৃত্বে বিকাশ পাওয়া এই প্রযুক্তিটি বিশ্বের প্রথম এআই-ভিত্তিক অডিও কোডেক স্ট্যান্ডার্ড। প্রদর্শনীতে মোটরযান বিনোদন, লাইভ পারফর্মিং আর্টস, স্মার্ট হোম সিস্টেম এবং ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত এই থ্রি-ডি অডিও প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার বাস্তবে তুলে ধরা হয়।

সিএমজি টেকনোলজি ব্যুরোর দ্বিতীয় অডিও প্রোডাকশন বিভাগের পরিচালক ছেন ছেন বলেন, ‘দর্শকরা গাড়ির ভেতরে স্থাপিত বিশেষ অডিও সিস্টেম এবং উচ্চমানের ইমারসিভ সাউন্ড ইকুইপমেন্টের মাধ্যমে দারুণ অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিতে পারছেন। হাই-ডেফিনিশন ভিজ্যুয়াল তৈরি করতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিচ্ছি, যা দর্শক ও শ্রোতাদের জন্য পুরোপুরি একটি পঞ্চইন্দ্রিয়গ্রাহ্য এবং নিমগ্নকর অনুভূতির জন্ম দিচ্ছে।‘

সূত্র: সিএমজি বাংলা