চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হরগোস শহরের একটি স্মার্ট গ্রিনহাউসে আধুনিক প্রযুক্তির সহায়তায় চাষ হচ্ছে টমেটো।
গ্রিনহাউসের বাইরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হলেও ভেতরে মাত্র ২৬ ডিগ্রি, আর এটিই টমেটো পাকার আদর্শ পরিবেশ।
তাপমাত্রা নিয়ন্ত্রণের মূল রহস্য লুকিয়ে আছে বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রণ কক্ষে। সেখানে ১৭০টি পাইপ, ফ্যান এবং ভেজা পর্দা একসঙ্গে কাজ করে গ্রিনহাউসের ভেতরের আবহাওয়া নিয়ন্ত্রণ করে।
সিনচিয়াং কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন গ্রুপের প্রধান চাং শিয়াওফেং জানালেন, ঠান্ডা পানি ভেজা পর্দার ভেতর দিয়ে প্রবাহিত হলে বাইরের গরম ও শুষ্ক বাতাস আর্দ্র ও ঠান্ডা হয়ে যায়। এরপর ফ্যানের মাধ্যমে তা গ্রিনহাউসে প্রবেশ করে। বাইরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হলেও এই আধা-বদ্ধ ব্যবস্থায় ১২ ডিগ্রি পর্যন্ত কমানো সম্ভব। ফিল্মটি এমনভাবে তৈরি, যা গাছের প্রয়োজনীয় আলো ভেতরে প্রবেশ করতে দেয় এবং অপ্রয়োজনীয় আলো প্রতিহত করে।
গ্রিনহাউসে আছে ডাবল-লেয়ার পলিমার ফাংশনাল ফিল্ম। এটি এমন এক আবরণ, যা সূর্যের আলো নিয়ন্ত্রণ করে এবং শক্তিশালী অতিবেগুনি রশ্মি প্রতিহত করে। এতে সব টমেটোর রং হয় সমান ও বৃদ্ধি হয় স্বাস্থ্যকর।
এখানে আবার শিল্পকারখানা থেকে নির্গত কার্বন ডাই–অক্সাইড পাইপলাইনের মাধ্যমে গ্রিনহাউসে সরবরাহ করা হচ্ছে। এতে গাছের আলোকসংস্লেষণ প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং টমেটোর ফলনও বাড়ে।
এই শিল্পপার্কে এখন বছরে প্রায় ৬ হাজার টন টমেটো উৎপাদন হচ্ছে।
সিএমজি