ইকুয়েডরের প্রেসিডেন্টের চীন সফরে নতুন পর্যায়ে যাবে দ্বিপক্ষীয় সম্পর্ক: মুখপাত্র

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার চীন সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আজ (শুক্রবার) মুখপাত্র বলেন, ইকুয়েডর লাতিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং চীনের সার্বিক কৌশলগত অংশীদার।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের নেতাদের নেতৃত্বে চীন-ইকুয়েডর সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। দুই দেশ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ বিভিন্ন সহযোগিতার দলিল এবং একটি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বও দিন দিন গভীরতর হচ্ছে।

এটি প্রেসিডেন্ট নোবোয়ার প্রথম চীন সফর। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চির সঙ্গে বৈঠক করবেন।

চলতি বছর চীন ও ইকুয়েডরের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী। চীন আশা করে, প্রেসিডেন্ট নোবোয়ার এই সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও বাড়বে, ঐতিহ্যবাহী বন্ধুত্ব সুসংহত হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে যাবে।

সূত্র: সিএমজি